ঢাকা • ১ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও হাম-ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ শিক্ষকনেতার বিরুদ্ধে হয়রানিমূলক তদন্ত নোটিশ প্রত্যাহারের দাবিতে মুরাদনগরে শিক্ষকদের সমাবেশ বাঙ্গরায় ‘ডাবল টিভি কাপ মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৬’ এর ফাইনালে ওমর কায়সান ফুটবল একাদশ বিজয়ী জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সঙ্গে কে. এম. মোজিবুল হকের সৌজন্য সাক্ষাৎ মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা সফর: অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কুমিল্লার আলোচিত ত্রিপল মার্ডার: জীবিত দুই মেয়েকে হত্যার পরিকল্পনার অভিযোগ মাদক থেকে যুবসমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই - কে এম মুজিবুল হক বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ১৪ ঘণ্টা পর দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ফেরত দিলো বিএসএফ কুমিল্লা সীমান্তে ভারতীয় নাগরিকদের হাতে আটক বাংলাদেশের দুই পুলিশ সদস্য বিএসএফের হেফাজতে দেবিদ্বারে জমি বিরোধে চাচা-চাচিকে পেটালেন নৌবাহিনী কর্মকর্তা, ভেঙেছে ৩ আঙুল

আমরা গর্ব করে বলতে পারি, আমি চলনবিলের সন্তান- পলক

অনলাইন সংস্করণ
৪ আগস্ট ২০২০, ১২:২০ অপরাহ্ণ • ৬৯ বার পঠিত
আমরা গর্ব করে বলতে পারি, আমি চলনবিলের সন্তান- পলক

নিজস্ব প্রতিবেদক, সিংড়া:

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শ্যরে সৈনিক জন্য জাতীয়পাটি, জামায়াত ইসলাম, বিএনপি যখনই তারা ক্ষমতায় গিয়েছে চলনবিলের বড়িয়া গ্রামের মানুষকে উন্নয়ন বঞ্চিত রেখেছে।
এলাকার রাস্তা-ঘাট, স্কুল-কলেজের কোন উন্নয়ন হয়নি। এলাকার মসজিদ-কবরস্থানের অতীতের কোন সরকার উন্নয়ন করেনি। একটাই অপরাধ ছিল বড়িয়ার মানুষ আ’লীগ করে, এরা সবাই বঙ্গবন্ধুর সৈনিক। সেই অপরাধে অন্যায় ভাবে ৩৭বছর এই এলাকাকে উন্নয়ন বঞ্চিত করে রাখা হয়েছে।

আ’লীগ সরকার ক্ষমতায় আসার পর ব্যাপক উন্নয়ন ঘটেছে। এজন্য আমরা গর্ব করে বলতে পারি, আমি চলনবিলের সন্তান। তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা সরকার জনগনের সরকার। যার জন্য বাংলাদেশে আমুল পরিবর্তন ঘটেছে। গ্রাম এখন উন্নয়নের মডেল।

আধুনিক নাগরিক সুবিধা এখন গ্রামের মানুষ পাচ্ছে। বাড়ি বাড়ি বিদ্যুত, রাস্তা, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, ইন্টারনেট সংযোগ প্রদান সরকার করেছে। গ্রামে গ্রামে উন্নয়নের ছোয়া বর্তমান সরকার দিয়েছে। শহরের সুযোগ সুবিধা পাচ্ছে। এ দুর্যোগে পাশে আছি, থাকবো ইনশাআল্লাহ।

শুক্রবার সকাল সাড়ে ১১ টায় উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ক্ষিদ্রবড়িয়া উচ্চ বিদ্যালয়ে ২শতাধিক বানভাসী পরিবারের মাঝে ত্রান বিতরণকালে তিনি এসব কথা বলেন। পরে নৌকায় ঘুরে বিভিন্ন বানভাসী মানুষের খোজ-খবর নেন প্রতিমন্ত্রী পলক।

এসময় উপস্থিত ছিলেন, চৌগ্রাম ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহেদুল ইসলাম ভোলা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামিমা হক রোজি, চৌগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলতাব হোসেন জিন্নাহ, সাধারন সম্পাদক আব্দুল বারিক, জেলা পরিষদ সদস্য রায়হান কবির টিটু প্রমূখ।

আরও পড়ুন