ঢাকা • ১৭ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ১৪ ঘণ্টা পর দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ফেরত দিলো বিএসএফ কুমিল্লা সীমান্তে ভারতীয় নাগরিকদের হাতে আটক বাংলাদেশের দুই পুলিশ সদস্য বিএসএফের হেফাজতে দেবিদ্বারে জমি বিরোধে চাচা-চাচিকে পেটালেন নৌবাহিনী কর্মকর্তা, ভেঙেছে ৩ আঙুল ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা; নির্জন স্থানে নিয়ে যাওয়ার কথা স্বীকার আসামির বাড়ি থেকে বের হওয়ার চারদিন পর ধান খেতে মিললো কিশোরীর লাশ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!

আজ কুমেক হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে মৃত্যু ৩

অনলাইন সংস্করণ
২ আগস্ট ২০২০, ৪:৪৯ অপরাহ্ণ • ৮৬ বার পঠিত
আজ কুমেক হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে মৃত্যু ৩

কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে স্থাপিত কুমিল্লা কোভিড-১৯ হাসপাতালে আজ ২ আগষ্ট সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন কোভিড-১৯ রোগী এবং অন্য দুজনের করোনাভাইরাস সংক্রমণের উপসর্গ ছিল। মৃত ব্যক্তিদের মধ্যে একজন পুরুষ এবং দুজন নারী।

হাসপাতালের পরিচালক মো. মুজিবুর রহমান কুমিল্লা টাইমস কে আজ এ তথ্য নিশ্চিত করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার একজন কোভিড–১৯ রোগী ছিলেন। আর করোনার উপসর্গ নিয়ে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার এক জন একই সময়ে কুমিল্লার বরুড়া উপজেলার একজন।

বর্তমানে এই হাসপাতালে ভর্তি আছেন ১০৮ জন। তাঁদের মধ্যে ৮১ জন পুরুষ ও ২৭ জন নারী। কুমিল্লা কোভিড-১৯ হাসপাতালে ৫৯ দিনে মারা গেছেন ২৮৭ জন। গত ৩ জুন হাসপাতালটি চালু করা হয়। ৪ জুন থেকে হাসপাতাল কর্তৃপক্ষ মারা যাওয়া ব্যক্তিদের তথ্য প্রকাশ করে আসছে।

এদিকে কুমিল্লার দাউদকান্দি উপজেলার একজন আজ২ আগষ্ট সকাল ছয়টার দিকে জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসার জন্য ঢাকায় যাওয়ার পথে মারা যায়। দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ শাহীনূর আলম দৈনিক আজকের জীবনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন