ঢাকা ২৮ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ বিতর্ক না মিটতেই কুমিল্লা সরকারি মহিলা কলেজে ৬ শিক্ষকের নতুন পদায়ন কুমিল্লায় ‘টেটাযুদ্ধে’ নারী নিহত, আহত ৪০ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী রফিকুল ইসলাম মিয়ার খাদ্যনালীতে অস্ত্রোপচার হিপ প্রতিস্থাপনের পর দ্রুত সেরে উঠছেন ধর্মমন্ত্রী কায়কোবাদ, বুধবার মিলতে পারে হাসপাতাল থেকে ছাড়পত্র বাঙ্গরায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা ও ধর্মমন্ত্রীর সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা বাংগরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের দোয়া ও আহ্বায়ক কমিটি গঠন ধর্মমন্ত্রী কায়কোবাদের হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার সফল সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কায়কোবাদ, আজ হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার কুমিল্লায় বাঙ্গরা উপজেলা প্রেস ক্লাবের কমিটি গঠন গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশনের উপদেষ্টা হলেন সাংবাদিক শুভ্র

মুরাদনগরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

অনলাইন সংস্করণ
২৭ মার্চ ২০২৩, ১০:৫১ পূর্বাহ্ণ ৪৩ বার পঠিত
মুরাদনগরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
  • মুরাদনগর প্রতিনিধি, কুমিল্লা:
কুমিল্লার মুরাদনগরে যথাযোগ্য মর্যাদা এবং ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এ উপলক্ষে রবিবার ভোর সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ৩১বার তপোধ্বনির মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয়। পরে কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ এর মধ্য দিয়ে বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক এফবিসিসিআই এর সাবেক সভাপতি স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ, অতিরিক্ত পুলিশ সুপারের কার্যাল, মুরাদনগর থানা, বাঙ্গরা বাজার থানা, মুরাদনগর প্রেসক্লাব ও মুরাদনগর লাইভ ডট টিভি, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ নানা শ্রেণী—পেশার মানুষ। পরে সকাল ৮ টায় উপজেলা সদরের ডি.আর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে জাতীয় পতাকা উত্তোলন এবং কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন সাংসদ ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ, উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলাউদ্দিন ভূঁইয়া জনী, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান তালুকদার ও বাঙ্গরা বাজার থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রিয়াজ উদ্দিন চৌধুরী। এ সময় পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস, বিএনসিসি, সদস্যরা কুচকাওয়াজে অংশ গ্রহণ করেন। এ ছাড়া বেলা ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়াসহ দিনব্যাপী যথাযোগ্য মর্যাদায় দিবসটি উৎযাপনের লক্ষে উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

আরও পড়ুন