ঢাকা • ১৫ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে জমি বিরোধে চাচা-চাচিকে পেটালেন নৌবাহিনী কর্মকর্তা, ভেঙেছে ৩ আঙুল ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা; নির্জন স্থানে নিয়ে যাওয়ার কথা স্বীকার আসামির বাড়ি থেকে বের হওয়ার চারদিন পর ধান খেতে মিললো কিশোরীর লাশ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪

হেফাজতের 'দেশবিরোধী কর্মকান্ডের' প্রতি নিন্দা জানিয়েছে কুবি শিক্ষক সমিতি

অনলাইন সংস্করণ
১ এপ্রিল ২০২১, ১২:১৩ অপরাহ্ণ • ৫৭ বার পঠিত
হেফাজতের 'দেশবিরোধী কর্মকান্ডের' প্রতি নিন্দা জানিয়েছে কুবি শিক্ষক সমিতি
রকিবুল হাসান, কুবি প্রতিনিধিঃ
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে হেফাজতে ইসলামের কর্মকান্ডের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শাস্তির দাবি করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। বৃহস্পতিবার (১ এপ্রিল) শিক্ষক সমিতির সভাপতি ড. মো: শামীমুল ইসলাম ও সাধারণ সম্পাদক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দীন স্বাক্ষরিত এক বিবৃতিতে তারা এ প্রতিবাদ জানান। বিবৃতিতে বলা হয়, 'দেশব্যাপী হেফাজতের মৌলবাদী তাণ্ডবে, রাষ্ট্রীয় সম্পত্তির ক্ষতি অগ্নিসংযোগ, নৈরাজ্য সৃষ্টি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ও প্রতিকৃতিতে ভাঙচুর, সাধারণ মানুষের উপর হত্যাযজ্ঞ, জ্বালাও পোড়াও করে জনমনে আতংক সৃষ্টি করেছে এবং হতাহতের ঘটনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানাই। বিবৃতিতে আরো বলা হয়, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বিদেশের বিভিন্ন রাষ্ট্রের সাথে দেশের উন্নয়নের বিভিন্ন চুক্তি স্বাক্ষরিত হয়, যা দেশের উন্নয়নকে ত্বরান্বিত করবে। হেফাজতে ইসলাম এই উন্নয়নের অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। জাতির পিতার ভাস্কর্যে আঘাত করে তারা দেশের সার্বভৌমত্ব, উন্নয়ন ও অগ্রগতিকে ধ্বংস করতে চায়। এছাড়াও শিক্ষক সমিতি এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে শাস্তির দাবি জানায়।

আরও পড়ুন