ঢাকা • ৭ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক

কসবায় নানা বাড়ি বেড়াতে এসে নিখোঁজ ৬ বছরের শিশু, পরিবারের উদ্বেগ

অনলাইন সংস্করণ
৫ মে ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ণ • ২০২ বার পঠিত
কসবায় নানা বাড়ি বেড়াতে এসে নিখোঁজ ৬ বছরের শিশু, পরিবারের উদ্বেগ
নিজস্ব প্রতিবেদক, কসবা (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় বাড়ি থেকে বের হয়ে ৬ বছরের এক শিশু নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পরিবারে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। নিখোঁজ শিশুটির নাম হাবিবা আক্তার (৬)। সে উপজেলার বায়েক ইউনিয়নের নয়নপুর গ্রামের বাসিন্দা মোছাঃ রত্না আক্তারের নাতনি। পরিবার সূত্রে জানা যায়, হাবিবা আক্তার তার মা মরিয়ম আক্তারের সঙ্গে নানির বাড়িতে বেড়াতে আসে। মঙ্গলবার (৫ মে) বেলা আনুমানিক ১১টার দিকে সে ঘর থেকে বের হয়ে যায়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। পরিবারের সদস্যরা জানান, ঘটনার পরপরই সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করা হলেও এখন পর্যন্ত শিশুটির কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং খোঁজাখুঁজি অব্যাহত রয়েছে। নিখোঁজ শিশুটির গায়ের রং শ্যামলা, মুখমণ্ডল গোলাকার। নিখোঁজের সময় তার পরনে সাদা-লাল রঙের ফ্রক ছিল। সে ব্রাহ্মণবাড়িয়ার কসবা অঞ্চলের আঞ্চলিক ভাষায় কথা বলে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কেউ শিশুটির সন্ধান পেলে নিকটস্থ থানায় অথবা প্রদত্ত মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুন