ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও হাম-ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ

সুনামগঞ্জের ধর্মপাশায় আওয়ামীলীগ এর জেল হত্যা দিবস পালন

অনলাইন সংস্করণ
৩ নভেম্বর ২০২০, ৪:১১ অপরাহ্ণ • ৮৮ বার পঠিত
সুনামগঞ্জের ধর্মপাশায় আওয়ামীলীগ এর জেল হত্যা দিবস পালন
মহি উদ্দিন আরিফ, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা আওয়ামিলীগ ও অংগসংগঠনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর স্বাধীনতাবিরোধী একটি খূনিচক্র ঢাকা কেন্দ্রিয় কারাগারে বঙ্গবন্ধু অনুগত চার জাতীয় নেতা সর্বজনাব তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম,এইচএম কামরুজ্জামান ও ক্যাপ্টেন মনসুর আলীকে নির্মমভাবে হত্যা করা হয়। স্বাস্থ্যবিধি মেনে জাতীয় চার নেতার স্মরণে আওয়ামী লীগের কর্মসূচি পালন করে ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগ। দুপুর ২:০০ সময় হাসপাতাল রোডস্থ অস্থায়ী কার্যালয়ে বাদ যোহর বিশেষ দোয়া ও আলোচনা সভার মাধ্যমে জেলহত্যা দিবস পালন করা হয়।এতে অংশগ্রহণ করেন ধর্মপাশা উপজেলা আওয়ামিলীগ, মুক্তিযোদ্ধা সংসদ, কৃষকলীগ, যুবলীগ, শ্রমীকলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ। আলোচনা সভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জুবায়ের পাশা হিমু, সদর ইউনিয়ন চেয়ারম্যান সেলিম আহমেদ,উপজেলা আওয়ামীলীগ এর সদস্য জুয়েল তালুকদার,যুবলীগের সহসভাপতি এম আর খাঁন পাঠান, দপ্তর সম্পাদক মারুফ আলম, উপ-দপ্তর সম্পাদক রেজাউল করিম তপন, যুবলীগ নেতা রাসেল চৌধুরী, শ্রমিক লীগের যুগ্ম সাধারণ মাজাহারু ইসলাম মাজু,অর্থ সম্পাদক তানভীর হােসাইন,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল আমিন খান, ছাত্রলীগ নেতা আনােয়ার হােসেন, জালাল আহমেদ, সাকির হােসেন, আব্দুল্লাহ আল জায়েদ প্রিয়াম, জুয়েল, লাদেন, প্রমুখ।

আরও পড়ুন