ঢাকা ১৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মুরাদনগরে বিকাশের দোকান থেকে ২ লাখ ৩০ হাজার টাকা ও ৩টি স্মার্টফোন চুরির অভিযোগ দেবিদ্বারে অন্ধকারে আলো ছড়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম ওয়াহেদপুর হোমনায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর যুবকের আত্মহত্যা কুমিল্লায় মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২০ শিক্ষার্থী আহত কুমিল্লার যে বাড়ির সুর ছড়িয়ে পড়ে উপমহাদেশের হৃদয়ে হিমালয় থেকে সমতল: জলবায়ু কোনো সীমান্ত মানে না দেবিদ্বারে নির্মাণাধীন স্থাপনায় হামলা-ভাঙচুর, থানায় লিখিত অভিযোগ মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে ১০ হাজার গাছের চারা বিতরণ

সিনহা হত্যা: গণশুনানিতে ৯ জনের সাক্ষ্যগ্রহণ

অনলাইন সংস্করণ
১৬ আগস্ট ২০২০, ২:২২ অপরাহ্ণ ৫৪ বার পঠিত
সিনহা হত্যা: গণশুনানিতে ৯ জনের সাক্ষ্যগ্রহণ
অনলাইন ডেস্কঃ ২৩ আগস্টের মধ্যে অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ খান হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল করার কথা জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রাণালয়ের গঠিত তদন্ত কমিটি। প্রায় ৫ ঘণ্টার গণশুনানিতে ৯ প্রত্যক্ষদর্শীর সাক্ষ্যগ্রহণ শেষে এ কথা জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিজানুর রহমান। এমন ঘটনা বন্ধে সরকারে কাছে সুপারিশও তুলে ধরা হবে বলে জানিয়েছেন তিনি। টেকনাফ থেকে রাজীব ঘোষের রিপোর্ট। সকাল ১০ টার নির্ধারিত সময়ের আগেই শামলাপুর রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জেরে কার্যালয়ে আসতে শুরু করেন ঘটনার প্রত্যক্ষদর্শীরা। ১১ জন প্রত্যক্ষদর্শী সাক্ষ্য দিতে নিবন্ধন করেন তাদের নাম। বেলা বাড়ার সাথে সাথে রোহিঙ্গ ক্যাম্পের ইনচার্জের কার্যালয়ে সামনে মানুষের ভিড়ও বাড়তে থাকে। বিকালে তদন্ত কমিটির প্রধান গণমাধ্যমের মুখোমুখি হন। জানান তদন্ত কার্যক্রম শেষ দিকে, ২৩ আগস্টের মধ্যে প্রতিবেদন জমা দিবেন। তদন্ত কমিটির প্রধান ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিজানুর রহমান বলেন,'যা প্রত্যক্ষদর্শী, যারা ঘটনাস্থলে ছিলো , যারা দেখেছে আমরা তাদেকে জিজ্ঞাসাবাদ করেছি। তদন্ত কার্যক্রমের প্রায় শেষ দিকে এসেছি আমরা। সরকার আমাদেরকে ২৩ তারিখ পর্যন্ত সময় দিয়েছে আশাকরি আমরা এর মধ্যে রিপোর্ট প্রস্তুত করে সরকারকে জমা দিতে পারবো।' তদন্ত কমিটির কাছে গ্রহনযোগ্য মনে না হওয়ায় ১১ জনের মধ্যে ২ জনের সাক্ষ্য নেয়া হয়নি। জানানো হয় হত্যা মামলার তদন্ত কর্মকর্তা চাইলে তাদের প্রতিবেদন তদন্ত কাজেও ব্যবহার করতে পারবেন। মিজানুর রহমান আরও জানান,'আমাদের তদন্ত রিপোর্টটি কাজে লাগবে কিনা সেটি মামলার তদন্তকারী কর্মকর্তা বুঝবেন। আমরা সরকারকে তদন্ত রিপোর্ট জমা দিবো। তারা যদি এই রিপোর্ট কাজে লাগাতে চান তবে সরকারের সঙ্গে যোগাযোগ করবেন।' স্থানীয় মসজিদ কমিটির কমিটির সভাপতি ও আওয়ামী লীগ নেতা ৮ শিশুকে সাক্ষ্য দিতে নিয়ে এসেছিলেন। কিন্তু তদন্ত কমিটি তাদেরকে গ্রহনযোগ্য মনে না করায় কারোরই নাম সাক্ষ্য হিসাবে নাম নিবন্ধন করেননি। সংবাদঃ ডিবিসি

আরও পড়ুন