ঢাকা • ১১ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে জমি বিরোধে চাচা-চাচিকে পেটালেন নৌবাহিনী কর্মকর্তা, ভেঙেছে ৩ আঙুল ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা; নির্জন স্থানে নিয়ে যাওয়ার কথা স্বীকার আসামির বাড়ি থেকে বের হওয়ার চারদিন পর ধান খেতে মিললো কিশোরীর লাশ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪

সশরীরে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

অনলাইন সংস্করণ
১ জুন ২০২১, ৬:৫৫ পূর্বাহ্ণ • ৫৫ বার পঠিত
সশরীরে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
কুবি প্রতিনিধিঃ
সশরীরে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। সোমবার বিকেল ৩টায় শিক্ষামন্ত্রণালয়ের সাথে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সভা শেষে পরীক্ষা নেয়ার ইঙ্গিত দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। আগামী ৩ জুন একাডেমিল কাউন্সিলের মিটিং করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের। তিনি বলেন, আগামী ৩ জুন আমরা অলরেডি একাডেমিক কাউন্সিলের মিটিং ডেকেছি। সেখানেই সিদ্ধান্ত নেয়া হবে কবে থেকে পরীক্ষা নেয়া যায়। উপাচার্য বলেন, শিক্ষামন্ত্রণালয়ের সভায় আমি পরীক্ষা নেয়ার দাবি জানিয়েছি। শিক্ষামন্ত্রী সম্মতি জানিয়েছেন। খুব দ্রুতই আমরা একাডেমিক কাউন্সিলের মিটিং ডাকবো। ডেকে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করবো। করোনা মহামারীর কারণে গত বছরের ১৭ মার্চ থেকে বিশ্ববিদ্যালয় বন্ধ হলেও ৬ জুলাই থেকে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয়। পরে ২০ ডিসেম্বর থেকে পরীক্ষা নেয়া শুরু হলেও পরে করোনার প্রকোপ বাড়ায় আবারও ৫ এপ্রিল থেকে বন্ধ হয়ে যায় বিশ্ববিদ্যালয়টির কার্যক্রম।

আরও পড়ুন