ঢাকা ৭ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ ব্রাহ্মণপাড়ায় বোনের ভাড়া বাসা থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীর ক্লাসরুমেই বিষপান ৭৭ লাখ টাকার খাল খনন প্রকল্প: কাগজে শ্রমিক মাঠে ভেকু মাকে ‘ধর্ষণের’ অভিযোগে যুবককে হত্যা করল সন্তানরা! গ্রেপ্তার ৬ ব্রাহ্মণপাড়ায় ভারতীয় বিয়ারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাঙ্গরায় রাশিদা হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ বাধ্যতামূলক অবসরে ৩৩ পুলিশ কর্মকর্তা এবার দাবানলে পুড়ছে ফ্রান্স-স্পেন-পর্তুগালের বিভিন্ন অঞ্চল কুমিল্লায় ভাতিজীকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন কারাদণ্ড নিউইয়র্কে গোলাগুলিতে ৪ শিশুসহ আহত অন্তত ৮ মুরাদনগরে চালককে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ১

সরবরাহ স্বাভাবিক থাকলেও দাম বাড়ছে চালের

অনলাইন সংস্করণ
২৭ সেপ্টেম্বর ২০২০, ৫:২০ পূর্বাহ্ণ ২৬ বার পঠিত
সরবরাহ স্বাভাবিক থাকলেও দাম বাড়ছে চালের
স্টাফ রিপোর্টারঃ বাজারে সরবরাহ স্বাভাবিক থাকলেও বাড়ছে চালের দাম। নওগাঁয়ও সপ্তাহের ব্যবধানে কেজিতে ৪ থেকে ৫ টাকা পর্যন্ত বেড়েছে চালের দাম। দিনাজপুরে চালের দাম বস্তায় বেড়েছে দেড়শ থেকে দুইশ টাকা। খুচরা বাজারে কেজিতে বেড়েছে তিন থেকে চার টাকা। ধান-চালের বড় মোকাম নওগাঁয় বেড়েছে সব ধরনের চালের দাম। সপ্তাহের ব্যবধানে প্রকার ভেদে প্রতি কেজি চালের দাম বেড়েছে ৪ থেকে ৫ টাকা পর্যন্ত। খুচরা বাজারে প্রতি কেজি পাইজাম ৪৪ টাকা, খাট-১০ এর দাম ৪২ টাকা, আঠাশ ও পাড়িজা ৪৬ থেকে ৪৮ টাকা, জিরা, মিনিকেট ও নাজির শাইল ৫০ থেকে ৫২ টাকা কেজি বিক্রি হচ্ছে। যৌক্তিক কারণ নেই, তবুও কেন বাড়ছে চালের দাম? চাল বিক্রেতারা দায়ী করছেন মিল মালিকদের। সরকারের বাজার মনিটরিং ব্যবস্থার দুর্বলতাকে দায়ী করছেন ক্রেতারা। খুচড়া চাল বিক্রেতা্রা জানায়, মিল মালকরা রাতারাতি বস্তায় এক থেকে দুইশ টাকা বাড়িয়ে দেয়। আমরা কিনতে গেলেও চাল পাচ্ছি না। তারা বলছে আমদানি কম,ফদাম বেশি। তবে মিলারদের দাবি, স্থানীয় হাটে ধানের দাম বাড়ায় চালের দর কিছুটা বেড়েছে। মোকামে চালের দাম ১ টাকা বাড়লে খুচড়া বাজারে ৪–৫ টাকা বাড়ে বলেও দাবি তাদের। নওগাঁ জেলা চালকল মালিক গ্রুপের সাবেক সভাপতি তৌফিকুল ইসলাম বাবু বলেন, অনেক সময় বিক্রেতারা বলে যে মিলাররা দাম বাড়ায়, সিন্ডিকেট করে চাল মজুত করে আসলে এগুলো বাস্তব নয়। দেখা যায় আমরা যদি এক থেকে দেড় টাকা বাড়াই তারা তিন থেকে চারটা বাড়িয়ে দেয়। এদিকে দিনাজপুরে বেড়েছে সব ধরনের চালের দাম। প্রতি বস্তা চালের দাম বেড়েছে দেড়শ থেকে দুইশ টাকা। খুচরা বাজারে কেজিতে বেড়েছে তিন থেকে চার টাকা। গত মার্চেও দু’দফায় চালের দাম কেজিতে ৫ থেকে ৬ টাকা বাড়ানো হয়। তার ওপর ফের দাম বাড়ানোয় ক্ষুব্ধ ক্রেতারা।

আরও পড়ুন