ঢাকা ৭ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ ব্রাহ্মণপাড়ায় বোনের ভাড়া বাসা থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীর ক্লাসরুমেই বিষপান ৭৭ লাখ টাকার খাল খনন প্রকল্প: কাগজে শ্রমিক মাঠে ভেকু মাকে ‘ধর্ষণের’ অভিযোগে যুবককে হত্যা করল সন্তানরা! গ্রেপ্তার ৬ ব্রাহ্মণপাড়ায় ভারতীয় বিয়ারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাঙ্গরায় রাশিদা হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ বাধ্যতামূলক অবসরে ৩৩ পুলিশ কর্মকর্তা এবার দাবানলে পুড়ছে ফ্রান্স-স্পেন-পর্তুগালের বিভিন্ন অঞ্চল কুমিল্লায় ভাতিজীকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন কারাদণ্ড নিউইয়র্কে গোলাগুলিতে ৪ শিশুসহ আহত অন্তত ৮ মুরাদনগরে চালককে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার ১

শ্রীকাইল সরকারি কলেজে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

অনলাইন সংস্করণ
১২ জানুয়ারি ২০২৬, ১০:০০ পূর্বাহ্ণ ৩৩ বার পঠিত
শ্রীকাইল সরকারি কলেজে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: বাংলাদেশ সরকারের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় শ্রীকাইল সরকারি কলেজ প্রাঙ্গণে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ এবিএম শিহাব উদ্দিন ও উপাধ্যক্ষ মিয়া গোলাম সারোয়ারসহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত শিক্ষকদের মধ্যে ছিলেন সিদ্দিকুর রহমান, ফাইজুর রহমান, মো. শফিকুল ইসলাম, কামরুল হাসান, জাফর ইকবাল, মো. জাহাঙ্গীর, মো. জাকির আহমেদ, সুফিয়ান আহমেদ, লিটন চক্রবর্তী, পলাশ মিয়া, সালমা পারভীন, সাকিনা বেগম ও ফেরদৌসী বেগম। এ ছাড়া অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুমন মিয়া এবং সভাপতি মো. এনামুল হক। দোয়া ও মিলাদ মাহফিল শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। আয়োজকরা বলেন, দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় তাঁর অবদান স্মরণ করতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে শ্রীকাইল সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের নেতৃত্বে কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে শ্রীকাইল সরকারি কলেজ ছাত্রদল।

আরও পড়ুন