ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে ১০ হাজার গাছের চারা বিতরণ বাংলাদেশ যুব অধিকার পরিষদের মুরাদনগর শাখার নতুন কমিটি গঠন সহকর্মীর স্ত্রীর সঙ্গে পরকীয়া, প্রধান শিক্ষককে বাধ্যতামূলক অবসর কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা

লালমাই উপজেলা আওয়ামলীগের সাধারণ সম্পাদক পদ থেকে কে.এম. সিংহ রতনের অব্যাহতি

অনলাইন সংস্করণ
২২ সেপ্টেম্বর ২০২০, ৫:৫৬ অপরাহ্ণ ৪৫ বার পঠিত
লালমাই উপজেলা আওয়ামলীগের সাধারণ সম্পাদক পদ থেকে কে.এম. সিংহ রতনের অব্যাহতি
ডেস্ক রিপোর্টঃ বিগত ০৭ সেপ্টেম্বর ২০১৯ ইং তারিখে বাংলাদেশ আওয়ামী লীগ লালমাই উপজেলা শাখার কমিটি গঠনকল্পে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সর্ব সম্মতিক্রমে লালমাই উপজেলা বাসিন্দা বিশিষ্ট আওয়ামীলীগ নেতা এম এ হামিদ বি.এ কে সভাপতি এবং মন্ত্রী’র সহকারী একান্ত সচিবকে কে এম সিংহ রতনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। যদিও মাননীয় মন্ত্রীর সহকারী একান্ত সচিব কে এম সিংহ রতন সাধারণ সম্পাদক পদপ্রার্থী হতে চাননি, সকল নেতাকর্মীদের জোরালো দাবির কারণে তিনি উক্ত পদ গ্রহণ করেন। কে এম সিংহ রতন মন্ত্রীর একান্ত সহকারী সচিব হওয়ার কারণে উনার নির্বাচনী এলাকার তিনটি উপজেলার সকল ধরনের কার্যক্রম মন্ত্রীর পক্ষে পরিচালনা করে থাকেন। যার ফলে উপজেলা আওয়ামীলীগের সকল কার্যক্রম বাস্তবায়ন করা উনার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। তাই তিনি কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বরাবর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ হতে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন। কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এম.পি এবং সাধারণ সম্পাদক ও সাবেক রেলপথ মন্ত্রী মোঃ মুজিবুল হক এম.পি অব্যাহতির আবেদনটি গত ০২ সেপ্টেম্বর ২০২০ ইং তারিখে গ্রহণ করে উনাকে অব্যাহতি প্রদান করেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদটি শূন্য হওয়ায় গত ১৮ সেপ্টেম্বর ২০২০ ইং তারিখে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এর যৌথ স্বাক্ষরিত পত্রের মাধ্যমে জানানো হয়, লালমাই উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মোঃ মাসুদুর রহমান ভূইয়া কে লালমাই উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে আগামী ২৪ সেপ্টেম্বর ২০২০ ইং উপজেলা আওয়ামী লীগের মিটিংয়ে হস্তান্তর করা হবে লালমাই উপজেলা আওয়ামীলীগ সূত্রে জানা যায়।

আরও পড়ুন