ঢাকা ২২ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশনের উপদেষ্টা হলেন সাংবাদিক শুভ্র চেয়ারম্যান পদে নির্বাচন করতে হলে শিক্ষাগত অনার্স বা ডিগ্রি পাশ হতে হবে - হাইকোর্ট ঋণের কিস্তি তুলতে এসে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, এনজিওকর্মী আটক ফুটবল ফাইনালের পর পারিবারিক কলহ, অভিমানে প্রাণ দিলেন যুবক রণক্ষেত্র দিল্লি, বন্ধ ইন্টারনেট স্পেনের জয়ে সেজদা, প্রতিবন্ধীকে মারধরের অভিযোগ ফাইনাল ম্যাচ দেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ২ আর্জেন্টিনার হারে সমর্থকের আত্মহত্যার ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, ছুরিকাঘাতে নিহত যুবক তিন সপ্তাহ দাড়ি-গোঁফ কাটবেন না লামিনে ইয়ামাল আদালতের নির্দেশ বাস্তবায়ন ও নিরাপত্তা চেয়ে থানায় সাংবাদিক শুভ্রের আবেদন

রিফাত শরীফ হত্যা মামলায় ১০ আসামির রায় আজ

অনলাইন সংস্করণ
৩০ সেপ্টেম্বর ২০২০, ৫:০৯ পূর্বাহ্ণ ৩৮ বার পঠিত
রিফাত শরীফ হত্যা মামলায় ১০ আসামির রায় আজ
অনলাইন ডেস্কঃ বরগুনার রিফাত শরীফ হত্যা মামলায় প্রাপ্তবয়স্ক ১০ আসামির রায় আজ। বরগুনা জেলা ও দায়রা জজ আদালতে রায় ঘোষণা করা হবে । রিফাতের স্ত্রী মিন্নি ছাড়া মামলার অন্য আসামিরা হলেন রিফাত ফরাজী, আল কাইয়ুম ওরফে রাব্বি আকন, মোহাইমিনুল ইসলাম সিফাত, রেজোয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয়, হাসান, মুসা ওরফে মুসা বন্ড, রাফিউল ইসলাম রাব্বি, সাগর ও কামরুল ইসলাম সায়মুন। মামলার ১০ আসামির মধ্যে রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি জামিনে রয়েছেন। আরেক আসামি মুসা পলাতক। বাকি আসামিরা কারাগারে। এদিকে, রায়কে ঘিরে পুরো আদালত প্রাঙ্গণে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। চাঞ্চল্যকর এ মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ জনের বিচারিক কার্যক্রম বরগুনার শিশু আদালতে চলমান। ২০১৯ সালের ২৬শে জুন বরগুনা সরকারি কলেজের সামনে কুপিয়ে হত্যা করা হয় রিফাত শরীফকে। কিশোর গ্যাং বন্ড বাহিনীর এই হত্যাকাণ্ড সারা দেশকে নাড়িয়ে দিয়েছিল। সংবাদঃ ডিবিসি

আরও পড়ুন