ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে ১০ হাজার গাছের চারা বিতরণ বাংলাদেশ যুব অধিকার পরিষদের মুরাদনগর শাখার নতুন কমিটি গঠন সহকর্মীর স্ত্রীর সঙ্গে পরকীয়া, প্রধান শিক্ষককে বাধ্যতামূলক অবসর কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমানের দাফন সম্পন

অনলাইন সংস্করণ
১৮ মার্চ ২০২১, ১২:২০ অপরাহ্ণ ৪৭ বার পঠিত
রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমানের দাফন সম্পন
সাজ্জাদ হোসেন শিমুল:
কুমিল্লার মুরাদনগরে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা সদস্য মিজানুর রহমান মমিনের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। বুধবার বিকাল ৫ টায় উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন নবীয়াবাদ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে ক্যাপ্টেন ফরহান এর নেতৃত্বে কুমিল্লা ক্যান্টমেন্ট সেনাবহানীর ১২ সদস্যের একটি টিম পারিবারিক গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন করেন। এর আগে মুরাদনগর উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর একটি চৌকস টিম জাতির এই সূর্য সন্তানকে গার্ড অব অনার প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারি কমিশনার (ভূমি ) সাইফুল ইসলাম কমল, বাঙ্গরা বাজার থানার সাবইন্সপেক্টর মোহন, ইউপি চেয়ারম্যান শরিফুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হারুনুর রশিদ, ও সহযোদ্ধাসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। পরিবার সূত্রে জানা যায়, গত কয়েক বছর ধরে তিনি ফুসফুসের রোগে আক্রান্ত ছিলেন। বুধবার ভোর ৫টায় ক্যান্টমেন্ট সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো প্রায় ৭৫ বছর। তিনি উপজেলার পূর্বধৈর পশ্চিম ইউনিয়ন মুক্তিযুদ্ধা কমান্ডার ছিলেন। বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মহান এই মুক্তিযোদ্ধার মৃত্যুতে শোক প্রকাশ ও সমবেদনা জানিয়েছেন তার এক সময়ের রণাঙ্গনের সাথীরা ও তার এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

আরও পড়ুন