ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে ১০ হাজার গাছের চারা বিতরণ বাংলাদেশ যুব অধিকার পরিষদের মুরাদনগর শাখার নতুন কমিটি গঠন সহকর্মীর স্ত্রীর সঙ্গে পরকীয়া, প্রধান শিক্ষককে বাধ্যতামূলক অবসর কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা

রাষ্ট্রীয় মযার্দায় মুক্তিযোদ্ধা খোরশেদ আলমের দাফন সম্পন্ন

অনলাইন সংস্করণ
২২ এপ্রিল ২০২১, ১:০৫ অপরাহ্ণ ৪৭ বার পঠিত
রাষ্ট্রীয় মযার্দায় মুক্তিযোদ্ধা খোরশেদ আলমের দাফন সম্পন্ন
সাজ্জাদ হোসেন শিমুল:
কুমিল্লার মুরাদনগরে বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট হাজী মোঃ খোরশেদ আলম চৌধূরীর দাফন রাষ্টীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি মুরাদনগর উপজেলা সদরের কলেজ পাড়া চৌধূরী বাড়ীর মৃত আব্দুল কাদের চৌধূরীর ছেলে। বৃহস্পতিবার দুপুর ২টায় উপজেলা সদরের বড় মাদ্রামা মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার পূর্বে মুরাদনগর উপজেলা প্রশানের পক্ষ থেকে সহকারি কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম কমল এর নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম চৌধূরী কে গার্ড অব অনার প্রদান করা হয়। জানাজার নামাজ শেষে ক্যাপ্টেন এস কে এম সাদমান হোসেন এর নেতৃত্বে কুমিল্লা ক্যান্টেরমেন্ট সেনাবাহিনীর একটি চৌকস টিম জাতির এই সূর্য সন্তানকে গার্ড অব অনার প্রদান করেন। পরে বীর মুক্তিযুদ্ধা খোরশেদ আলম চৌধূরীকে মুরাদনগর কেন্দ্রিয় কবরস্থানে দাফন করে বিদায়ী সালাম প্রদান করেন সেনাবাহিনীর একটি টিম। পরিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে তিনি অসুস্থতা বোধ করলে পরিবারের লোকজন তাকে দ্রুত মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। পরে ভোর ৬ টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরন করেন। মৃত্যুকালে খোরশেদ আলম চৌধূরী স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুনীগ্রাহী রেখে গেছেন। মহান এই মুক্তিযোদ্ধার মৃত্যুতে শোক প্রকাশ ও সমবেদনা জানিয়েছেন তার এক সময়ের রণাঙ্গনের সাথীরা ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

আরও পড়ুন