ঢাকা • ১৮ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ১৪ ঘণ্টা পর দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ফেরত দিলো বিএসএফ কুমিল্লা সীমান্তে ভারতীয় নাগরিকদের হাতে আটক বাংলাদেশের দুই পুলিশ সদস্য বিএসএফের হেফাজতে দেবিদ্বারে জমি বিরোধে চাচা-চাচিকে পেটালেন নৌবাহিনী কর্মকর্তা, ভেঙেছে ৩ আঙুল ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা; নির্জন স্থানে নিয়ে যাওয়ার কথা স্বীকার আসামির বাড়ি থেকে বের হওয়ার চারদিন পর ধান খেতে মিললো কিশোরীর লাশ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!

যশোরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

অনলাইন সংস্করণ
৯ নভেম্বর ২০২০, ৪:০৫ অপরাহ্ণ • ৫২ বার পঠিত
যশোরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
সোহেল রানা, যশোর প্রতিনিধিঃ
যশোরের শার্শার নাভারণে অজ্ঞাতনামা (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে শার্শা থানা পুলিশ।অজ্ঞাতনামা ওই যুবক বাকপ্রতিবন্ধি ও মস্তিষ্ক বিকৃতির ছিল বলে জানা যায়।
সোমবার (৯ নভেম্বর) সকাল ৭টায় নাভারণ স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান গেটের ভিতরে সিকিউরিটি গার্ড রুমের সামনে থেকে তার মরদেহ উদ্ধার করে শার্শা থানা পুলিশ।
উপজেলার নাভারণ বুরুজবাগান স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান গেটের ভিতরে সিকিউরিটি গার্ড রুমের সামনে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে হাসপাতাল কতৃপক্ষ পুলিশে খবর দেয়।পরে পুলিশ অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার করে।
শার্শা থানার পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, দুই সপ্তাহ আগে নাভারণ বাজারে কলেজ গেটের সামনে ঐ অজ্ঞাতনামা যুবককে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা নাভারণ-বুরুজবাগান স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে ভর্তি করে। দুই-তিন দিন চিকিৎসার পর সুস্থ হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের আশেপাশে ঘুরাফেরা করতে দেখা গেলেও কারও সাথে কোন কথা বলতো না সে।
রোববার সারাদিন স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে অবস্থান করতে দেখা যায়। অবশেষে সোমবার সকাল ৭টায় স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান গেটের ভিতরে সিকিউরিটি গার্ড রুমের সামনে মৃত অবস্থায় পড়েছিল ওই যুবক। ধারণা করা হচ্ছে শরীরে রক্ত শূন্যতার কারনে রাতের শীতের তীব্রতার কারনে তার মৃত্যু হয়েছে।

আরও পড়ুন