ঢাকা • ১১ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ দেবিদ্বারে জমি বিরোধে চাচা-চাচিকে পেটালেন নৌবাহিনী কর্মকর্তা, ভেঙেছে ৩ আঙুল ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা; নির্জন স্থানে নিয়ে যাওয়ার কথা স্বীকার আসামির বাড়ি থেকে বের হওয়ার চারদিন পর ধান খেতে মিললো কিশোরীর লাশ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪

মোটরসাইকেল দুর্ঘটনায় আহত কুবি ছাত্রী

অনলাইন সংস্করণ
১৮ জুন ২০২১, ৫:৪৭ অপরাহ্ণ • ৬৭ বার পঠিত
মোটরসাইকেল দুর্ঘটনায় আহত কুবি ছাত্রী
রকিবুল হাসান, কুবি প্রতিনিধিঃ
মোটরসাইকেলের বেপরোয়া গতিতে ক্যাম্পাস আঙ্গিনায়ই গুরুতর আহত হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক শিক্ষার্থী। বৃহস্পতিবার (১৭ জুন) সন্ধ্যা ৭ টায় বিশ্ববিদ্যালয়ের মূলফটক থেকে ১০০ মিটার দূরে আনসার ক্যাম্পের সামনে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থী সালমা আক্তার ঝুমুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১১ তম ব্যাচের শিক্ষার্থী। ঘটনার প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ৯ম ব্যাচের শিক্ষার্থী ইমরান হোসাইন বলেন, মেয়েটি রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। একটি ট্রাক ও বাইক একে অপরকে ওভারটেক করতে গেলে বাইকটি গতি নিয়ন্ত্রণ করতে না পেরে তার শরীরের ওপর দিয়ে চলে যায়। আহত শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লা ট্রমা সেন্টার হাসপাতালে প্রেরণ করা হয়। কর্তব্যরত চিকিৎসক মো. আব্দুল হক বলেন, দেখে মনে হচ্ছে কোমর ও মাথায় আঘাত পেয়েছে। আমরা কয়েকটি টেস্ট করতে দিয়েছি। সিভিয়ার কোন ইঞ্জুর কিনা তা আগামীকাল রিপোর্ট হাতে পেলে বলা যাবে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, ঘটনাটি জেনে মেয়েটির বান্ধবীদের সাথে যোগাযোগ করেছি। এ ঘটনার সার্বক্ষণিক খবর রাখছি।

আরও পড়ুন