ঢাকা ৪ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে ১০ হাজার গাছের চারা বিতরণ বাংলাদেশ যুব অধিকার পরিষদের মুরাদনগর শাখার নতুন কমিটি গঠন সহকর্মীর স্ত্রীর সঙ্গে পরকীয়া, প্রধান শিক্ষককে বাধ্যতামূলক অবসর কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা

মুরাদনগর শিশু অপহরণ ও হত্যায় ৩জনের ফাঁসি ১জনের যাবজ্জীবন

অনলাইন সংস্করণ
৮ মার্চ ২০২৪, ৮:৪০ পূর্বাহ্ণ ৫৯ বার পঠিত
মুরাদনগর শিশু অপহরণ ও হত্যায় ৩জনের ফাঁসি ১জনের যাবজ্জীবন
  • মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লা মুরাদনগরে শিশু আব্দুর রহমানকে (৪) অপহরণ ও হত্যার দায়ে তিনজনকে ফাঁসি ও একজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা জেলা দায়রা জজ জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইবুনাল ও বিশেষ দায়রা জজের বিচারক মরিয়ম-মুন-মুঞ্জুরী এ রায় দেন। ফাঁসির দন্ডপ্রাপ্তরা হলেন মুরাদনগর উপজেলার বোড়ারচর গ্রামের বাতেন বেপারীর ছেলে ময়নাল হোসেন একই গ্রামের আবু মুসার ছেলে নাজমুল হাসান, ছালামত খানের ছেলে শাহিন খান। এ মামলায় যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত আসামি হলেন রবিউল হাসান।রায় ঘোষণাকালে আসামীরা আদালতে উপস্থিত ছিলেন। আলোচিত এ মামলার সর্বোচ্চ রায়ে আদালতের প্রতি কৃতজ্ঞতা জানিযয়েছেন ভিকটিম আব্দুর রহমানের পরিবারসহ এলাকাবাসী। জানা জায়, ২০২১ সালের ২১ ফেব্রুয়ারি রাতে মুরাদনগর উপজেলার গাংগাটিয়া গ্রামের নিজ বাড়ি থেকে শিশু আব্দুর রহমানকে অপহরণ করে তার ফুপা নাজমুল হাছান ও তার সহযোগীরা। পরে শিশুটির ওমান প্রবাসী বাবা ফারুক মিয়ার কাছে মুক্তিপণ হিসেবে ৩০লাখ টাকা দাবি করা হয়। পরে আব্দুর রহমানের বাবা অজ্ঞাতদের আসামি করে মুরাদনগর থানায় অভিযোগ দায়ের করলে। মামলাটির তদন্তের দায়িত্ব পান মুরাদনগর থানার তৎকালীন এসআই হামিদুল ইসলাম। তথ্য প্রযুক্তির সহায়তায় অপহরণের ৩৮ দিন পর ঘটনায় জড়িত আসামি গ্রেফতার সহ শ্বাসরোধে হত্যার পর মাটিতে পুতে রাখা অবস্থায় শিশু আব্দুর রহমানের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত শিশু আব্দুর রহমানের মা শাহিনুর বেগম বলেন, ছেলেকে আর ফিরে পাবো না কিন্তু আদালতের এ রায়ে আমার ছেলের আত্মা শান্তি পাবে। আমরা চাই আদালতের এ রায় যেন দ্রত কার্যকর করা হয়।

আরও পড়ুন