ঢাকা ৮ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ৯৪ প্রাথমিকে নেই প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকের পদও শূন্য ৯৩টি কুমিল্লায় খেলা নিয়ে সংঘর্ষে ব্রাজিল সমর্থক নিহত মাইকের আওয়াজ কমাতে বলায় জবি ছাত্রীকে মারধর চীনে ৩২৫ মিলিয়ন ডলার ঘুষ নেওয়ার দায়ে সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড কুমিল্লার আদর্শ সদরে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ব্রাহ্মণপাড়ায় বোনের ভাড়া বাসা থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীর ক্লাসরুমেই বিষপান ৭৭ লাখ টাকার খাল খনন প্রকল্প: কাগজে শ্রমিক মাঠে ভেকু মাকে ‘ধর্ষণের’ অভিযোগে যুবককে হত্যা করল সন্তানরা! গ্রেপ্তার ৬ ব্রাহ্মণপাড়ায় ভারতীয় বিয়ারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাঙ্গরায় রাশিদা হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

মুরাদনগর যুব অধিকার পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত

অনলাইন সংস্করণ
১২ জুন ২০২৫, ৮:২১ অপরাহ্ণ ৩১ বার পঠিত
মুরাদনগর যুব অধিকার পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: "তারুণ্যের অঙ্গীকার, দেশ হবে জনতার" এই স্লোগান নিয়ে বাংলাদেশ যুব অধিকার পরিষদ মুরাদনগর উপজেলা শাখার নতুন কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা সদরে জেলা পরিষদ মার্কেটের পিৎজা গ্যালারি রেস্তোরায় উপজেলা যুব অধিকার পরিষদের আয়োজনে পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি মো. কামাল এর সভাপতিত্বে ও উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মেহেদী হাসানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুব অধিকার পরিষদের কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ফয়সাল আহমেদ, কুমিল্লা উত্তর জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রেদোয়ান সাকিল, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহিম, উপজেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রশিদ রানা, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি সুমন সরকার, শ্রমিক অধিকার পরিষদের যুগ্ম সচিব জসিম মিয়া, বাঙ্গরা থানা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ইউছুফ ফারাবী। এছাড়াও আলোচনা সভায় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সভায় সব নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থেকে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণে একসাথে কাজ করার অনুরোধ জানানো হয়। পাশাপাশি নেতাকর্মীদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়।

আরও পড়ুন