ঢাকা • ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত জুড়ে ড্রোন আতঙ্ক: নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী ২১শে নভেম্বর: আমার জীবনের ব্রত, আমার অহংকার বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান

মুরাদনগর প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

অনলাইন সংস্করণ
১৭ মে ২০২৩, ১:২৯ অপরাহ্ণ • ৮৫ বার পঠিত
মুরাদনগর প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত
  • সাজ্জাদ হোসেন শিমুল:
মুরাদনগর প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে মুরাদনগর উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয় । মুরাদনগর প্রেসক্লাবের সভাপতি আবুল খায়েরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক, এফবিসিসিআই'র সাবেক সভাপতি ও কুমিল্লা-৩ মুরাদনগর আসনের সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ। মুরাদনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব আলম আরিফ এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আলাউদ্দীন ভূঞা জনী, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল বারী ইবনে জলিল, বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন চৌধুরী, কুমিলা জেলার এটিএন নিউজ ও এটিএন বাংলার খাইরুল আহসান মানিক, আরটিভির স্টাফ রিপোর্টার গোলাম কিবরিয়া, সিটিভি নিউজের সম্পাদক ওমর ফারুক তাপস, বৈশাখী টিভির আনোয়ার হোসাইন, এখন টিভির খালেদ সাইফুল্লাহ, ডিবিসি নিউজের নাছির উদ্দিন, যমুনা টিভির খোকন চৌধুরী, বিটিভির রাবেয়া আলম, নাগরিক টিভির দেলোয়ার হোসেন আকাইদ। এ সময় কুমিল্লা উত্তর জেলা কৃষকলীগের সদস্য হেলাল উদ্দিন চৌধুরী, ইউপি সদস্য কবির হোসেনসহ মুরাদনগর প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন