ঢাকা • ৮ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক

মুরাদনগর উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে শ্রমীকলীগ নেতার সংবাদ সম্মেলন

অনলাইন সংস্করণ
৫ জুন ২০২১, ৩:০৪ অপরাহ্ণ • ৬৩ বার পঠিত
মুরাদনগর উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে শ্রমীকলীগ নেতার সংবাদ সম্মেলন
সাজ্জাদ হসেন শিমুল:
শ্রমীকলীগ নেতার পাওনা টাকা না দিয়ে উল্টো ৫ কোটি টাকার মানহানি মামলার হুমকি দেওয়ার অভিযোগে সাংবাদিক সম্মেলন করেছেন উপজেলা শ্রমীকলীগের সহ সভাপতি মুন্সী মহসিন উদ্দিন। শনিবার (০৫ জুন) দুপুরে কুমিল্লার মুরাদনগর প্রেসক্লাবে তিনি ওই সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে শ্রমীকলীগ নেতা বলেন, আমাদের গ্রামের ঈদগাহ মসজিদের অজুখানা নির্মানের জন্য উপজেলা চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর দুটি প্রকল্প উপজেলা চেয়ারম্যান এর কর্মী হিসেবে আমাকে কাজ করার জন্য বললে আমি সরল বিশ্বাসে চেয়ারম্যানের হয়ে প্রকল্প দুটি একসাথে সম্পন্ন করি। উপজেলা হতে ৩০জুন ২০১৯ তারিখে আমাকে ৩,৭৫,৫৭২ (তিন লক্ষ পঁচাত্তর হাজার পাঁচশত বাহাত্তর) টাকার ইস্টিমেট দেওয়া হয়। আমি চেয়ারম্যানের কথা অনুযায়ী নিজস্ব অর্থ ব্যয় করে প্রকল্পের কাজ শেষ করি। কাজ শেষে চেয়ারম্যানের কাছে প্রকল্পের টাকা চাইলে, তিনি আমাকে টাকা দেব—দিচ্ছি বলে ঘুরাতে থাকেন। এভাবে গত দুই বছর যাবত সকাল বিকাল তার কাছে ধর্না দিয়েও টাকা পাইনি। উল্টো গত ২৫ মে ২০২১ইং মঙ্গলবার আনুমানিক সন্ধ্যা ৭:৪৫ ঘটিকায় মুরাদনগর কোম্পানীগঞ্জ সিএনজি স্ট্যান্ড থেকে উপজেলা চেয়ারম্যান কিশোর তার গাড়িতে আমাকে তুলে নেয়। তখন গাড়িতে ছিল জাকারিয়া, মিলনসহ আরো অপরিচিত ২/৩ জন। তাদের সামনে তিনি আমাকে বলেন টাকা নিয়ে বাড়াবাড়ি করলে পাঁচ কোটি টাকার মানহানির মামলা করব। সম্মেলনে তিনি আরো বলেন, বর্তমানে আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় আছি। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই ঘটনার ন্যায্য বিচার দাবি করছি। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর মুটোফোনে বলেন, মুন্সী মহসিন উদ্দিন পাটনারে কাজ করেছেন। তাদের মধ্যে কি হয়েছে তা তিনি আমার কাঁধে চাপাতে পারেন না। আমাকে বিব্রত করার জন্যই মূলত এ কাজ করেছে।

আরও পড়ুন