ঢাকা ২০ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় আওয়ামী লীগের বিক্ষোভ বাঙ্গরায় ইয়াবাসহ ‘রূপালি’ নামের এক নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কুমিল্লায় সাংবাদিক শুভ্রের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, দেশজুড়ে সতর্কবার্তা রঙধনু'র কর্মশালা ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফলাহার মুরাদনগরে অবৈধ গ্যাসে চুন কারখানা, ক্ষতি ১ কোটি ৬১ লাখ টাকা, গ্রেপ্তার দুই কুমিল্লায় ছোট ভাইয়ের কোদালের কোপে বড় ভাইয়ের মৃত্যু মোবাইল চুরির অপবাদে স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা ভইরা দে গ্রুপের ৩ সদস্য গ্রেপ্তার এক যুগ ধরে তাণ্ডব: কুমিল্লায় অপরাধী চক্রের বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ চান সাংবাদিক শুভ্র অফিস সহকারী শফিকুলের ‘আলাদিনের চেরাগ’, স্বর্ণ-ফ্ল্যাটসহ কোটি কোটি টাকার সম্পদ

মুরাদনগর ইউএনওকে মাধ্যমিক শিক্ষা পরিবারের বিদায় সংবর্ধনা

অনলাইন সংস্করণ
২৫ মার্চ ২০২৬, ২:৫৯ পূর্বাহ্ণ ১৭ বার পঠিত
মুরাদনগর ইউএনওকে মাধ্যমিক শিক্ষা পরিবারের বিদায় সংবর্ধনা
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবদুর রহমানকে বিদায় সংবর্ধনা দিয়েছে মাধ্যমিক শিক্ষা পরিবার। মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা কবি নজরুল মিলনায়তনে উপজেলা মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা শিক্ষা পরিবার এ সংবর্ধনার আয়োজন করে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শফিউল আলম তালুকদারের সভাপতিত্বে ও আন্দিকোট সৈয়দ গোলাম জিলানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খালেদ মোশারফ এর উপস্থাপনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, একাডেমিক সুপারভাইজার কোহিনুর বেগম, রামচন্দ্রপুর রামকান্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তাজুল ইসলাম, ঘোরাশাল হাজী মুকসুদ আলী গাউছিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ তাজুল ইসলাম, মুরাদনগর নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা হাসিনা আক্তার, কোম্পানীগঞ্জ বদিউল আলম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজ উদ্দিন, চাপিতলা অজিফা খাতুন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খন্দকার শফিকুল ইসলাম, কুড়াখাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফরিদ উদ্দিন, শিক্ষক ও সাংবাদিক বেলাল উদ্দিন আহাম্মদ, খোরশেদ আলম, সহকারি শিক্ষক নজরুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানের প্রথমে কোরআন তেলাওয়াত করেন কুড়াখাল মাদ্রাসার সুপার আ.ন.ম. জসিম উদ্দিন। এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান ও  সহকারি শিক্ষকরা উপস্থিত ছিলেন। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, মুরাদনগরে এমন মানবিক ও দায়িত্বশীল প্রশাসনিক কর্মকর্তা খুব কমই এসেছে। তিনি ছিলেন মাধ্যমিক শিক্ষক পরিবারের একজন অভিভাবক। সাধারণ মানুষের আশার বাতিঘর। যে কোনো প্রয়োজনে, দুর্যোগে কিংবা সংকটে তাকে পাশে পেয়েছে মাধ্যমিক শিক্ষক পরিবার ও মুরাদনগরবাসী। তিনি শুধু একজন ইউএনও নন, ছিলেন একজন আপনজন। বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুর রহমান শিক্ষকদের উদ্দেশ্য করে বলেন, শিক্ষকরা হলেন জাতির কান্ডারি, যারা ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলেন এবং সমাজের ভিত্তি স্থাপন করেন। শিক্ষাব্যবস্থার উন্নতি ও জাতীয় উন্নয়নের জন্য শিক্ষকদের সম্মান ও মর্যাদা অপরিহার্য। শিক্ষকরা নৈতিকতা ও আদর্শের প্রতীক, তাই তাদের সম্মান করা মানে সমাজের নৈতিক মূল্যবোধকে সম্মান করা। তিনি আরও বলেন, প্রতিটি কর্মে প্রতিক্ষনে মুরাদনগরের কথা মনে পড়বে। যেখানেই থাকি মুরাদনগরের মানুষের কথা কখনো ভুলতে পারবো না। মুরাদনগর শুধু আমার কর্মক্ষেত্র ছিল না, ছিল আমার ভালোবাসার স্থান। এখানকার মানুষের আন্তরিকতা ও সহযোগিতা আমার জীবনের চিরস্মরণীয় সম্পদ হয়ে থাকবে। জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুর রহমান ২০২৪ সালের ১৭ নভেম্বর এ উপজেলায় ইউএনও হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকে তিনি যেকোন বিপদ-আপদে এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছেন। যার কারণে তিনি মুরাদনগরের মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন।

আরও পড়ুন