ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে ১০ হাজার গাছের চারা বিতরণ বাংলাদেশ যুব অধিকার পরিষদের মুরাদনগর শাখার নতুন কমিটি গঠন সহকর্মীর স্ত্রীর সঙ্গে পরকীয়া, প্রধান শিক্ষককে বাধ্যতামূলক অবসর কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা

মুরাদনগরে স্মার্ট বাংলাদেশ বিনিমার্ণ ও মানসম্মত শিক্ষাকরনে সভা

অনলাইন সংস্করণ
১৯ জানুয়ারি ২০২৩, ১:২০ অপরাহ্ণ ৫২ বার পঠিত
মুরাদনগরে স্মার্ট বাংলাদেশ বিনিমার্ণ ও মানসম্মত শিক্ষাকরনে সভা
  • সাজ্জাদ হোসেন শিমুল:
কুমিল্লার মুরাদনগর উপজেলায় স্মার্ট বাংলাদেশ বিনিমার্ণ ও মানস্মত প্রাথমিক শিক্ষা নিশ্চতিকরণে শিক্ষকদের উদ্বুদ্ধকরণ সভা, শিক্ষা উপকরণ বিতরণ ও নব— নিমার্নাধীন ১০টি স্কুল ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিস। কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সভাপতি ম. রুহুল আমীন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোর, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল মান্নান, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক গোলাম সারওয়ার হাসান চিনু। প্রধান শিক্ষ জামাল হোসেন ও সহকারি শিক্ষক শারমিন সুলতানার যৌথ উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী অফিসার আলাউদ্দিন ভূঞা জনী। আরো বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক কাজী আবুল খায়ের, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক গাজী উল হক চৌধুরী, মুরাদনগর কাজী নোমান আহম্মদ ডিগ্রী কলেজের অধ্যক্ষ সাদেকুর রহমান, ঘোড়াশাল ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম, রামচন্দ্রপুর রামকান্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম, উপজেলার বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রেবেকা সুলতানা, প্রধান শিক্ষক শিলা রানি সাহা, সহকারি শিক্ষক মাওলানা আব্দুল করিম প্রমূখ। এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাজমুল হুদা, উপজেলা শিক্ষা অফিসার ফওজিয়া আক্তার, উপজেলার বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক জাকির হোসেনসহ ২২টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ২০৪টি প্রাথমিক বিদ্যালয়ের সকল প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকসহ উপজেলা প্রশাসনের সকল কর্মকতার্রা।

আরও পড়ুন