ঢাকা ৩১ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি ফারুক, সম্পাদক জিতু অগাস্টের শেষ সপ্তাহে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: মাহ্দী আমিন পুকুরের জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ, বৃদ্ধ বাবা-মা সহ আহত ৫ মনোহরগঞ্জে উৎসবমুখর পরিবেশে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন: উদ্বোধনী ম্যাচে কেগনা সততা ক্লাবের জয় রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে ফ্যামিলি কার্ড দিবো: নারীকে কু’প্র’স্তা’ব বিএনপি নেতার ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণের চেষ্টা ইউপি সদস্যের নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার মুরাদনগর উপজেলা চেয়ারম্যান হিসেবে সৈয়দ শরীফ আহমেদকে দেখতে চান এলাকাবাসী বিতর্ক না মিটতেই কুমিল্লা সরকারি মহিলা কলেজে ৬ শিক্ষকের নতুন পদায়ন কুমিল্লায় ‘টেটাযুদ্ধে’ নারী নিহত, আহত ৪০ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী

মুরাদনগরে সম্প্রীতি সমাবেশ ও শান্তির শোভাযাত্রা অনুষ্ঠিত

অনলাইন সংস্করণ
১৯ অক্টোবর ২০২১, ১:০৮ অপরাহ্ণ ৩৮ বার পঠিত
মুরাদনগরে সম্প্রীতি সমাবেশ ও শান্তির শোভাযাত্রা অনুষ্ঠিত
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সারাদেশের মতো ‘সম্প্রীতি সমাবেশ ও শান্তির শোভাযাত্রা’ কর্মসূচি পালন করেছে মুরাদনগর উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংঘঠন। মঙ্গলবার সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সনাতম ধর্মাবলম্বীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে নেতারা বলেছেন, ভয় নেই, আমরা পাশে আছি। আওয়ামীলীগ রাজপথ ছাড়ে নাই। সা¤প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে শেখ হাসিনার নির্দেশে সারা বাংলাদেশে আজ স¤প্রীতি সমাবেশ হচ্ছে, শান্তিপূর্ণ শোভাযাত্রা হচ্ছে। আওয়ামীলীগ রাজপথে আছে। যতদিন না এই সা¤প্রদায়িক অপশক্তির বিষদাঁত আমরা ভেঙ্গে দিতে পারব, ততদিন পর্যন্ত আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংঘঠন গুলো রাজপথে থাকবে। উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ রুহুল আমিনের উপস্থাপনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, মুরাদনগর সদর ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আক্তার হোসেন, জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম, কেন্দীয় মৎসজীবী লীগের সদস্য রাজীব মুন্সি, উপজেলা যুবলীগ সদস্য জহিরুল ইসলাম জুয়েল, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক সোহরাব হোসেন বেলাল, কৃষকলীগের যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান বাকী, ছাত্রলীগের সভাপতি সফিক তুহিন, সহ—সভাপতি পলাশ চন্দ্র দেবনাথ ও সাধারণ সম্পাদক হাফিজ খান। এ সময় আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা কৃষকলীগের সদস্য হেলাল উদ্দিন, কুমিল্লা উত্তর জেলা শ্রমীকলীগের সহ—সভাপতি আহসান হাবিব শামীম, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য আজিজুল হক, উপজেলা কৃষকলীগের আহবায়ক কামাল উদ্দিন খন্দকার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান কাজল, স্বেচ্ছাসেবকলীগ নেতা কাউছার ভূইয়া, উপজেলা যুবলীগের সদস্য আবিদ আলী, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক আশরাফ মেম্বার, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ফয়সাল আহম্মেদ নাহিদ, যুগ্ম আহবায়ক বিল্লাল হোসেন প্রমুখ।

আরও পড়ুন