ঢাকা ৮ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ৯৪ প্রাথমিকে নেই প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকের পদও শূন্য ৯৩টি কুমিল্লায় খেলা নিয়ে সংঘর্ষে ব্রাজিল সমর্থক নিহত মাইকের আওয়াজ কমাতে বলায় জবি ছাত্রীকে মারধর চীনে ৩২৫ মিলিয়ন ডলার ঘুষ নেওয়ার দায়ে সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড কুমিল্লার আদর্শ সদরে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ব্রাহ্মণপাড়ায় বোনের ভাড়া বাসা থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীর ক্লাসরুমেই বিষপান ৭৭ লাখ টাকার খাল খনন প্রকল্প: কাগজে শ্রমিক মাঠে ভেকু মাকে ‘ধর্ষণের’ অভিযোগে যুবককে হত্যা করল সন্তানরা! গ্রেপ্তার ৬ ব্রাহ্মণপাড়ায় ভারতীয় বিয়ারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাঙ্গরায় রাশিদা হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

মুরাদনগরে শ্রেষ্ঠ গুণী শিক্ষক ফয়সাল ও শারমিন

অনলাইন সংস্করণ
১৩ সেপ্টেম্বর ২০২৫, ৫:৫৩ অপরাহ্ণ ৩১ বার পঠিত
মুরাদনগরে শ্রেষ্ঠ গুণী শিক্ষক ফয়সাল ও শারমিন
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন পায়ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ফয়সাল ও দিলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শারমিন ফাতেমা। শনিবার উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, বুধবার (১০ সেপ্টেম্বর) গুনী শিক্ষক বাছাই কমিটির মাধ্যমে প্রধান ও সহকারী শিক্ষকদের মৌখিক পরীক্ষা নেওয়া হয়। পরে প্রধান শিক্ষক ক্যাটাগরিতে মোহাম্মদ ফয়সাল কে ও সহকারী শিক্ষক ক্যাটাগরিতে শারমিন ফাতেমা কে শ্রেষ্ঠ গুনী শিক্ষক হিসেবে নির্বাচিত করা হয়। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ধাপে ধাপে উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত হওয়ার সুযোগ পান। এব্যাপারে পায়ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্বাচিত গুনী প্রধান শিক্ষক মোহাম্মদ ফায়সাল বলেন, যে কোনো বিষয়ে স্বীকৃতি পেলে কাজের অনুপ্রেরণা আরো বাড়িয়ে দেয়। আমার দায়িত্বশীল জায়গা থেকে শিক্ষা বিস্তারে কাজ করছি, ভবিষ্যতে আরো ভাল কাজ করতে চাই। আমি সবার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। দিলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্বাচিত গুনী সহকারি শিক্ষক শারমিন ফাতেমা বলেন, আমি অত্যন্ত আনন্দিত। আমাদের স্কুলের প্রধান শিক্ষক সহ সবার সহযোগিতায় আমি গুনী শিক্ষকের মর্যাদা পেয়েছি। এই স্বীকৃতি আগামী দিনগুলোতে ভালো কাজ করতে আরও বেশি অনুপ্রাণিত করবে। ভবিষ্যতে আমার এই অর্জন অক্ষুন্ন রাখতে চেষ্টা অব্যাহত থাকবে। আমার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এবিষয়ে মুরাদনগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, আমরা শিক্ষকদের ইনফ্লুয়েন্স করার জন্য মূলত এই আয়োজন। যাতে শিক্ষকদের মধ্যে উৎসাহ- উদ্দীপনা বাড়ে। মুরাদনগরের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা উন্নতির জন্য আমি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।

আরও পড়ুন