ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে ১০ হাজার গাছের চারা বিতরণ বাংলাদেশ যুব অধিকার পরিষদের মুরাদনগর শাখার নতুন কমিটি গঠন সহকর্মীর স্ত্রীর সঙ্গে পরকীয়া, প্রধান শিক্ষককে বাধ্যতামূলক অবসর কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা

মুরাদনগরে শশুরবাড়িতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

অনলাইন সংস্করণ
২৭ এপ্রিল ২০২১, ৪:৪৮ অপরাহ্ণ ৫৫ বার পঠিত
মুরাদনগরে শশুরবাড়িতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
নিজস্ব প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন শ্রীকাইল ইউনিয়নের শাহেদাগোপ গ্রাম থেকে মঙ্গলবার দুপুরে রুনা আক্তার (২২) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রুনা আক্তার উপজেলার শ্রীকাইল ইউনিয়নের বড়িয়াচরা গ্রামের মৃত জহর আলীর মেয়ে। বিয়ের পর স্বামীর বাড়ীতেই থাকতেন রুনা। তার স্বামী শাহেদাগোপ গ্রামের মৃত ছোট মিয়ার ছেলে মাসুদ সৌদি প্রবাসী। পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে নিহতের শাশুড়ি জাহেনারা বেগম ঘুম থেকে উঠে পুত্রবধূ রুনাকে তার ঘরে না অনেক ডাকা ডাকি করার পর তাদের রান্না ঘরে গিয়ে দেখে কাঠের পাইরের (খুটি) সাথে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছে। খবর পেয়ে বাঙ্গরা বাজার থানা পুলিশ গলায় ওড়না পেঁচানো অবস্থায় রুনার লাশ উদ্ধার করে। তবে রুনার পরিবারের লোকজনের দাবী রুনাকে পরিকল্পিতভাবে হত্যা করে ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে রেখেছে। বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের রির্পোট আসলে বলা যাবে মৃত্যুর কারণ।

আরও পড়ুন