ঢাকা ৩০ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে ফ্যামিলি কার্ড দিবো: নারীকে কু’প্র’স্তা’ব বিএনপি নেতার ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণের চেষ্টা ইউপি সদস্যের নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার মুরাদনগর উপজেলা চেয়ারম্যান হিসেবে সৈয়দ শরীফ আহমেদকে দেখতে চান এলাকাবাসী বিতর্ক না মিটতেই কুমিল্লা সরকারি মহিলা কলেজে ৬ শিক্ষকের নতুন পদায়ন কুমিল্লায় ‘টেটাযুদ্ধে’ নারী নিহত, আহত ৪০ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী রফিকুল ইসলাম মিয়ার খাদ্যনালীতে অস্ত্রোপচার হিপ প্রতিস্থাপনের পর দ্রুত সেরে উঠছেন ধর্মমন্ত্রী কায়কোবাদ, বুধবার মিলতে পারে হাসপাতাল থেকে ছাড়পত্র বাঙ্গরায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা ও ধর্মমন্ত্রীর সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা বাংগরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের দোয়া ও আহ্বায়ক কমিটি গঠন

মুরাদনগরে যুব ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যাগে বৃক্ষরোপন

অনলাইন সংস্করণ
১৯ জুলাই ২০২৩, ১:৩০ অপরাহ্ণ ৪৪ বার পঠিত
মুরাদনগরে যুব ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যাগে বৃক্ষরোপন
  • মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
‘‘গাছ লাগান, তাপ কমান, নিজে বাঁচুন, পরিবেশ বাঁচান, দেশের বায়ু দেশের মাটি, গাছ লাগিয়ে করবো খাটি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জলবায়ু পরিবর্তন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন কর্মসূচী পালন করেছে বাংলাদেশ যুব ওয়েলফেয়ার এসোসিয়েশন মুরাদনগর উপজেলা শাখা। বুধবার সকালে মুরাদনগর উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের নগরপাড়ে বিয়াম ল্যাবরেটরি স্কুলে বিভিন্ন প্রজাতির অর্ধশতাধিক ফলদ, বনজ ও ভেষজ চারা গাছ রোপন করা হয়। বাংলাদেশ যুব ওয়েলফেয়ার এসোসিয়েশন মুরাদনগর উপজেলার আহ্বায়ক মো. নাজিম উদ্দিনের সভাপতিত্বে বৃক্ষরোপন কর্মসূচী এসময় আরো উপস্থিত ছিলেন বিয়াম ল্যাবরেটরি স্কুলের প্রিন্সিপাল মোঃ নাজমুল করিম, সহকারী শিক্ষক আবদুল মান্নান, সেলিনা আক্তার, সাবিত্রী সাহা, আবদুল খালেক, বাংলাদেশ যুব ওয়েলফেয়ার এসোসিয়েশনের সদস্য সচিব এনামুল হক, এছাড়াও বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকগন উপস্থিত ছিলেন। প্রিন্সিপাল মোঃ নাজমুল করিম বাংলাদেশ যুব ওয়েলফেয়ার এসোসিয়েশনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে তাদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

আরও পড়ুন