ঢাকা ১৩ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লায় সাংবাদিক শুভ্রর ওপর এক যুগ ধরে অপরাধচক্রের তাণ্ডব: মামলা-জিডি করেও মিলছে না নিরাপত্তা ‘খামারগ্রাম’ নয়, বাঙ্গরা মৌজাতেই সদর দপ্তরের দাবি মুরাদনগরে ট্যালেন্টপুলে বৃত্তি পেল জাবির ইবনে ওমর দশম শ্রেণির ছাত্রকে দিয়ে এসএসসি’র খাতা মূল্যায়ন, দুজন গ্রেফতার লাকসামে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৯৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার কুমিল্লা বাঙ্গরায় জামাত নেতার বিরুদ্ধে ১০বছরের শিশু ধর্ষণের অভিযোগ ‘স্ত্রীকে গলা কেটে হত্যা করেছি’ বলে থানায় আত্মসমর্পণ স্বামী সরকারি শিশু পরিবারে কীভাবে অন্তঃসত্ত্বা হলো কিশোরী, বরখাস্ত ৫ কর্মকর্তা ইসলামপুরে এমপি সুলতান মাহমুদ ও বিএনপি নেতার গাড়ি ভাঙচুর আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সদস্য নির্বাচিত মওদুদ আবদুল্লাহ

মুরাদনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন নিহত

অনলাইন সংস্করণ
১ মার্চ ২০২৩, ৪:০৮ অপরাহ্ণ ২৭ বার পঠিত
মুরাদনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন নিহত
  • সাজ্জাদ হোসেন শিমুল:
কুমিল্লার মুরাদনগর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক প্রবাসী ও মোটরসাইকেল মিস্ত্রি নিহত হয়েছে।   বুধবার রাত ৮ টারদিকে মুরাদনগর-ইলিয়টগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জাহাপুর ইউনিয়নের শুশুন্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।   নিহতরা হলেন, চাঁদপুর জেলার কচুয়া উপজেলার বজরি খোলা গ্রামের মৃত ইসমাইল মুন্সির ছেলে রোমানিয়া প্রবাসী রিয়াদুল হাসান রাসেল (২৬) ও কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার লক্ষীপুর (ইলেয়টগঞ্জ) গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে মোটরসাইকেল মিস্ত্রি মোশারফ হোসেন (২৬)।   স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত আটটার দিকে উপজেলার বাখরাবাদ বাজারে যাওয়ার পথে শুশুন্ডা এলাকায় মাটিবাহী ট্রাক্টর এর সাথে ধাক্কা লেগে চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।   নিহত প্রবাসী রিয়াদুলের খালাতো ভাই মহসিন জানান, রিয়াদুল রোমানিয়া প্রবাসী সে গত দুই মাস আগে ছুটিতে বাংলাদেশ আসে। বুধবার দুপুরে রিয়াদুল ও আমি মোটরসাইকেলযোগে মুরাদনগরে একটি চাকুরির বিষয়ে কথা বলতে আসি। কাজ শেষ করে যাওয়ার পথে আমাদের মোটরসাইকেলটি নষ্ট হয়ে যায়। তাৎক্ষণিক রিয়াদুল তার বন্ধু মোটরসাইকেল মিস্ত্রি মোশারফকে ফোন দিলে সে ইলিয়টগঞ্জ থেকে আমাদের কাছে এসে জানায় কিছু সরঞ্জাম আনতে হবে গাড়িটি ঠিক করতে। পরে মোটরসাইকেল মিস্ত্রি মোশাররফ ও রিয়াদুল বাখরাবাদ বাজারের উদ্দেশ্যে রওনা দেয়। তাদের দেরি হওয়া দেখে আমি রিয়াজুল এর মোবাইল ফোনে ফোন দিলে কেউ একজন ফোনটা রিসিভ করে আমাকে জানায় রিয়াদুল ও মোশারফ মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছে।   এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান তালুকদার বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আরও পড়ুন