ঢাকা ৮ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ৯৪ প্রাথমিকে নেই প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকের পদও শূন্য ৯৩টি কুমিল্লায় খেলা নিয়ে সংঘর্ষে ব্রাজিল সমর্থক নিহত মাইকের আওয়াজ কমাতে বলায় জবি ছাত্রীকে মারধর চীনে ৩২৫ মিলিয়ন ডলার ঘুষ নেওয়ার দায়ে সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড কুমিল্লার আদর্শ সদরে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ব্রাহ্মণপাড়ায় বোনের ভাড়া বাসা থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীর ক্লাসরুমেই বিষপান ৭৭ লাখ টাকার খাল খনন প্রকল্প: কাগজে শ্রমিক মাঠে ভেকু মাকে ‘ধর্ষণের’ অভিযোগে যুবককে হত্যা করল সন্তানরা! গ্রেপ্তার ৬ ব্রাহ্মণপাড়ায় ভারতীয় বিয়ারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাঙ্গরায় রাশিদা হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

মুরাদনগরে মুক্তিযোদ্ধার জমি বিক্রির টাকা আত্মসাৎ: ইউপি সদস্য কারাগারে

অনলাইন সংস্করণ
১৪ এপ্রিল ২০২১, ৩:৫৮ অপরাহ্ণ ২৮ বার পঠিত
মুরাদনগরে মুক্তিযোদ্ধার জমি বিক্রির টাকা আত্মসাৎ: ইউপি সদস্য কারাগারে
সাজ্জাদ হোসেন শিমুল:
কুমিল্লার মুরাদনগরে এক দৃষ্টি প্রতিবন্ধী মুক্তিযোদ্ধার জমি বিক্রির টাকা আত্মসাৎ এর দায়ে ইউপি সদস্য আলী নেওয়াজ (৬০) কে কারাগারে পাঠিয়েছে পুলিশ। বুধবার সকালে উপজেলার জাহাপুর ইউনিয়নের ছয়ফুল্লাকান্দি গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে ভুক্তভোগী মুক্তিযোদ্ধা আবুল কাশেম (৭২) এর অভিযোগের ভিত্তিতে ইউপি সদস্য আলী নেওয়াজকে আটক করা হয়। আটককৃত আলী নেওয়াজ উপজেলার জাহাপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য ও সাতমোড়া গ্রামের মৃত রমিজ উদ্দিনের ছেলে। অভিযোগ সূত্রে জানা যায়, বিগত ২০১৭ সালের ২৪ মে উপজেলার জাহাপুর ইউনিয়নের ছয়ফুল্লাকান্দি মৌজার ৩৮৩ দাগের মুক্তিযোদ্ধা আবুল কাশেম ও তার পরিবারের যৌথ ০২ শতক জমি ইউপি সদস্য আলী নেওয়াজ কাউকে কিছু না জানিয়ে ১৪ লাখ টাকার বিনিময়ে সাতমোড়া গ্রামের আক্তার হোসেন ও সুবিলারচর গ্রামের মজিবুর রহমানের নিকট বিক্রয় করে দেয়। পরবতীর্তে জমি বিক্রির বিষয়টি আলী নেওয়াজের কাছে জানতে চাইলে সে ওই মুক্তিযোদ্ধার ভাগের টাকা দিয়ে দিবে বলে তাকে সান্তনা দেয়। এক পর্যায় জামি বিক্রির কোন প্রকার টাকা না দিয়ে জোর পূর্বক ওই জমিতে দোকন নির্মাণ শুরু করে আলী নেওয়াজ। এ বিষয়ে স্থানীয় গনমান্য ব্যক্তিবর্গের মধ্যস্থতায় বহুবার শালিস হলেও কোন প্রকার ফলাফল না পেয়ে বুধবার সকালে মুরাদনগর থানায় এসে মুক্তিযোদ্ধা আবুল কাশেম বাদী হয়ে একটি লিখিত অভিযোগ করেন। এ বিষয়ে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ মোঃ সাদেকুর রহমান বলেন, মুক্তিযোদ্ধা আবুল কাশেমের অভিযোগের ভিত্তিতে বুধবার সকালে ইউপি সদস্য আলী নেওয়াজ কে আটক করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন