ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও হাম-ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ

মুরাদনগরে মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

অনলাইন সংস্করণ
২৭ ডিসেম্বর ২০২০, ৭:১১ পূর্বাহ্ণ • ৮৪ বার পঠিত
মুরাদনগরে মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
সাজ্জাদ হোসেন শিমুলঃ
“মাদককে না বলি, মাদক মুক্ত সমাজ গড়ি” এই প্রতিপ্রাদ্যকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগরে উৎসব মূখর পরিবেশে সামাজিক সংগঠন আলোকিত আলীরচর এর উদ্যোগে মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় ব্যাপক দর্শক সমাগমের মধ্য দিয়ে উপজেলা সদরের আলীরচর কলেজ মাঠ প্রাঙ্গনে জেলার তিতাস উপজেলার দড়িমাছিমপুর একাদশ বনাম মুরাদনগর উপজেলার নহল চৌমুহুনী বাজারের বাঁশের বাড়ী রেস্টুরেন্ট একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট সমাজসেবক তরিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক, এফবিবিসিআই’র সাবেক সভাপতি স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ। মীর শামসুল হক ও আবুল কাঁশেম খাঁনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি ম. রুহুল আমিন, উত্তর জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক ও মুরাদনগর উপজেলা ভাইস চেয়্যারম্যান আবুল কালাম আজাদ তমাল, মুরাদনগর থানার অফিসার ইনচার্জ মোঃ সাদেকুর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সদস্য হাজী নাছির উদ্দিন, জেলা পরিষদ সদস্য মোঃ নজরুল ইসলাম, ভিপি জাকির হোসেন, সদর ইউপির ভারপ্রাপ্ত চেয়্যারম্যান মোঃ আক্তার হোসেন, জাহাপুর ইউপির চেয়্যারম্যান সফিকুল ইসলাম, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মোঃ রুহুল আমিন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম সাহেদ, যুবলীগ সদস্য জহিরুল ইসলাম জুয়েল, সেচ্ছাসেবকলীগ নেতা সোহরাব হোসেন বেলাল, উপজেলা ছাত্রলীগের আহবায়ক ফয়সাল আহমেদ নাহিদ, যুগ্ন আহবায়ক বিল্লাল হোসেন, আওয়ামীলীগ নেতা আবেদ আলী, ইউপি সদস্য ইদ্রিস মেম্বার, মহিলা আওয়ামীলীগ নেত্রী মমতাজ বেগম, কুলসুম হাসান মিতু, অধ্যক্ষ মিজানুর রহমান, আর মামুন মোল্লা, হানিফ মিয়া বিজু, আবু বক্কর মেম্বার, জামান সরকার, শফিকুল ইসলাম, মানিক খাঁন, আলফাজ উদ্দিন খাঁন, মনিরুল ইসলাম মানিক, এ এস আই সাইফুল ইসলাম, নাছির উদ্দিন প্রমূখ। ফাইনালে দড়িমাছিমপুর একাদশ বনাম বাঁশের বাড়ী রেস্টুরেন্ট একাদশ মধ্যকার খেলার ব্যাপক হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ০-০ গোলে ড্র হলে খেলাটি ট্রাইব্রেকারে গড়ায়। ট্রাইব্রেকারে দড়িমাছিমপুর একাদশ ১-০ গোলে জয়ী হয়। পওে খেলার বিজয়ী ও রানার্সআপদের মাঝে পুরষ্কার তুলে দেন খেলার উপদেষ্টা ও পরিচালনা কমিটির লোকজন।

আরও পড়ুন