ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে ১০ হাজার গাছের চারা বিতরণ বাংলাদেশ যুব অধিকার পরিষদের মুরাদনগর শাখার নতুন কমিটি গঠন সহকর্মীর স্ত্রীর সঙ্গে পরকীয়া, প্রধান শিক্ষককে বাধ্যতামূলক অবসর কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা

মুরাদনগরে মাদ্রাসায় যাওয়ার জন্য বেরিয়ে নিখোঁজ মারুফা

অনলাইন সংস্করণ
২৬ আগস্ট ২০২৫, ৩:৪৩ পূর্বাহ্ণ ৫১ বার পঠিত
মুরাদনগরে মাদ্রাসায় যাওয়ার জন্য বেরিয়ে নিখোঁজ মারুফা
মুরাদনগর প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগরে মারুফা আক্তার (১৫) নামের মাদ্রাসায় পড়ুয়া এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। সোমবার (২৫ আগষ্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন মির্জাপুর গ্রামের নিজ বাড়ী থেকে বিষ্ণুপুর এলাকার মাদ্রাসায় যাওযার জন্য বেরিয়ে সে নিখোঁজ হয়। এ ঘটনায় বাঙ্গরা বাজার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। নিখোঁজ মারুফা আক্তার বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের মির্জাপুর গ্রামের কামাল মিয়া ও সালমা বেগম দম্পতির মেয়ে। শিক্ষার্থীর মা সালমা বেগম বলেন, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে বাসা থেকে মাদ্রাসায় যাওযার জন্য বের হয় মারুফা। পরবর্তীতে মাদ্রাসা ছুটি হওয়ার পর সে বাসায় ফেরেনি। এরপর থেকে সে নিখোঁজ। আত্মীয়স্বজনের বাসাবাড়িসহ বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি করে পাওয়া যাচ্ছে না। নিখোঁজ হওয়ার সময় তার পরোনে কালো রঙের বোরকা ছিল। নিখোঁজ মদ্রাসা ছাত্রী মারুফা এর সন্ধান পেলে 01616-556231 অথবা 01792278455 নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ জানিয়েছে তার পরিবার। বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। নিখোঁজ শিক্ষার্থীর সন্ধানে পুলিশ কাজ করছে। দেশের বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে।

আরও পড়ুন