ঢাকা ৮ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ৯৪ প্রাথমিকে নেই প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকের পদও শূন্য ৯৩টি কুমিল্লায় খেলা নিয়ে সংঘর্ষে ব্রাজিল সমর্থক নিহত মাইকের আওয়াজ কমাতে বলায় জবি ছাত্রীকে মারধর চীনে ৩২৫ মিলিয়ন ডলার ঘুষ নেওয়ার দায়ে সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড কুমিল্লার আদর্শ সদরে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ব্রাহ্মণপাড়ায় বোনের ভাড়া বাসা থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীর ক্লাসরুমেই বিষপান ৭৭ লাখ টাকার খাল খনন প্রকল্প: কাগজে শ্রমিক মাঠে ভেকু মাকে ‘ধর্ষণের’ অভিযোগে যুবককে হত্যা করল সন্তানরা! গ্রেপ্তার ৬ ব্রাহ্মণপাড়ায় ভারতীয় বিয়ারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাঙ্গরায় রাশিদা হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

মুরাদনগরে বিশ্ব হাতধোয়া দিবস পালিত

অনলাইন সংস্করণ
১৫ অক্টোবর ২০২৫, ৮:২৯ পূর্বাহ্ণ ৪২ বার পঠিত
মুরাদনগরে বিশ্ব হাতধোয়া দিবস পালিত
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: “হাত ধোয়ার নায়ক হোন” স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগরে বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনীর মাধ্যমে পালিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫। বুধবার (১৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কিন্ডারগার্টেন মাঠে হাত ধোয়া বিষয়ক প্রদর্শনী ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মনসুর আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, বিএডিসি উপসহকারী প্রকৌশলী কাউছার আলম, উপসহকারী কৃষি কর্মকর্তা সুফি আহমেদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ফিল্ড সুপার ভাইজারগণ। অনুষ্ঠানে উপস্থিত ছাত্রছাত্রীদের সঠিকভাবে হাত ধোয়ার পদ্ধতি শেখানো হয় এবং ব্যক্তিগত ও পারিবারিক স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার জন্য উদ্বুদ্ধ করা হয়।

আরও পড়ুন