ঢাকা • ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত জুড়ে ড্রোন আতঙ্ক: নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী ২১শে নভেম্বর: আমার জীবনের ব্রত, আমার অহংকার বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান

মুরাদনগরে বাঙ্গরা মানব কল্যাণ সংগঠনের পক্ষ থেকে মুমূর্ষু রোগীকে অর্থপ্রদান

অনলাইন সংস্করণ
২৯ সেপ্টেম্বর ২০২০, ৩:২৫ অপরাহ্ণ • ৮৯ বার পঠিত
মুরাদনগরে বাঙ্গরা মানব কল্যাণ সংগঠনের পক্ষ থেকে মুমূর্ষু রোগীকে অর্থপ্রদান
বাঙ্গরাবাজার থানা প্রতিনিধিঃ কুমিল্লার বাঙ্গরা বাজার থানা সদরে সদ্য প্রতিষ্ঠিত হওয়া “বাঙ্গরা মানব কল্যাণ সংগঠন” এর পক্ষ থেকে মুমূর্ষু রোগীর চিকিৎসা চলমান রাখতে নগদ অর্থ প্রদান করা হয়। সোমবার (২৮ সেপ্টেম্বর) সদর ইউনিয়নের দৌলতপুর গ্রামের মো. আবু মিয়াকে সংগঠন এর পক্ষ থেকে দেখতে যান ও নগদ ৫হাজার টাকা অর্থপ্রদান করেন। আগামীতে যেকোনো প্রয়োজনে ‘বাঙ্গরা মানব কল্যাণ সংগঠন’ তাদের পাশে থাকবে বলে রোগীর পরিবারকে আশ্বাস প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ শেখ পলাশ সহ মোঃ আশিক, শেখ হৃদয়, মিয়া শাহেদ, মোঃ নিলয়, মোঃ সজিব। উপস্থিত শেখ পলাশ জানান আমাদের সংগঠনটি প্রবাসী সহ বাঙ্গরার যুবকদের নিয়ে গঠিত। আমরা সামাজিক ও মানবিক কাজের মাধ্যমে ‘বাঙ্গরা মানব কল্যাণ সংগঠন' কে এগিয়ে নিতে চাই। উপস্থিত মোঃ আশিক জানান, যেকোনো মানবিক বা সামাজিক কাজ হোক সেখানে “বাঙ্গরা মানব কল্যাণ সংগঠন’ কে সাথে নিয়ে কাজ করবো। আমাদের প্রবাসীদের সহযোগিতায় ইনশাআল্লাহ আমরা সমাজের পাশে কিছুটা হলেও অবদান রাখতে পারবো।

আরও পড়ুন