ঢাকা • ২৮ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

মুরাদনগরে "বাখরনগর ব্লাড ব্যাংকের" বর্ষপূর্তি উদযাপন

অনলাইন সংস্করণ
২৮ মার্চ ২০২১, ১১:৫৬ পূর্বাহ্ণ • ৪৭ বার পঠিত
মুরাদনগরে "বাখরনগর ব্লাড ব্যাংকের" বর্ষপূর্তি উদযাপন
নিজস্ব প্রতিবেদক:
"একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন" এই শ্লোগান নিয়ে কুমিল্লা মুরাদনগর উপজেলার ১৪নং নবীপুর ইউনিয়নে গতবছর ২৬শে মার্চ প্রতিষ্ঠিত হয়েছিলো বাখরনগর ব্লাড ব্যাংক নামে একটি স্বেচ্ছায় রক্তদান ও সামাজিক সংগঠন। আজ প্রথমবর্ষ পূর্তি শেষে ২য় বর্ষে পদার্পণ করে এই সংগঠনটি। প্রথমবর্ষ পূর্তিতে বাখরনগর ফাজিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও থ্যালাসেমিয়া সংক্রান্ত সচেতনতার ক্যাম্পেইন করেন ব্লাড ব্যাংকটি। মোঃ মামুন মিয়ার সভাপতিত্বে উক্ত ক্যাম্পেইনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ে সার্বিক সহযোগিতায় কাজ করেন মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন বাঙ্গরা বাজার থানা রক্তদান সংগঠন এর স্বেচ্ছাসেবীবৃন্দ। বর্ষপূর্তি আয়োজনে সে সময় বিশেষ অতিথি হিসেবে আসন গ্রহণ করেন জনাব, মাওলানা রেজাউল করিম, মাও. সামির হোসেন, ডাঃ বাবুল মিয়া, মাও. আব্দুল হক, মাও. শফিউল্লাহ খন্দকার, রাশেদুল ইসলাম। তাছাড়া সংগঠনের স্বেচ্ছাসেবীদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ সাঈম, মোঃ মাজেদুল ইসলাম, সানবির আহমেদ মহসিন, জাহিদুল করিম, সহ-সভাপতি তৌহিদুল ইসলাম, ইমরান হোসেন, সাধারণ সম্পাদক মাইনউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক অলি উল্লাহ, মহিউদ্দিন, অর্থ সম্পাদক মোঃ আহম্মেদ সাইম, শিক্ষা বিষয়ক সম্পাদক বরকত উল্লাহ, মোঃ আব্দুর রহমান উজ্জ্বল, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ ইয়াকুব আলী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ ফখরুল আজম, সাংগঠনিক সম্পাদক বদিউল আলম শাওন, সহ- সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুম মিয়া, প্রচার সম্পাদক মোঃ সাব্বির, মোঃ অপু, যোগাযোগ বিষয়ক সম্পাদক সাব্বির আহমেদ মহসিন, সমাজ কল্যাণ সম্পাদক মেহেদী হাসান রাসেল, সদস্য সচিব আবু সাঈদ, শাহাদাৎ, সাজ্জাদ, সজিব, সাগর, কার্যনির্বাহী সদস্য মেহেদী হাসান, মোঃ হাসান, মোঃ কিবরিয়া। সে সময় সার্বিক সহযোগিতায় থাকা বাঙ্গরা বাজার থানা রক্তদান সংগঠন এর স্বেচ্ছাসেবীদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি মোঃ সজিব, সহ-সভাপতি হাবিব খান, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ খোকন, দপ্তর সম্পাদক কাউছার মমিন, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ কবির, ধর্ম বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ রবিন হোসেন, যোগাযোগ বিষয়ক সম্পাদক মাইনউদ্দিন, কার্যনির্বাহী সদস্য মিদন মিয়া ও মোঃ শরিফুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন