ঢাকা • ২৮ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও

মুরাদনগরে বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত

অনলাইন সংস্করণ
৪ মার্চ ২০২১, ৪:২৬ অপরাহ্ণ • ৫০ বার পঠিত
মুরাদনগরে বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদকঃ
কুমিল্লার মুরাদনগরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ সেনাবাহিনী কুমিল্লা সেনানিবাসের এরিয়া সদর দফতরের আয়োজনে উপজেলা প্রশাসনের বাস্তবায়নে এ ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার সকল দফতর ও ইউনিয়ন থেকে প্রায় ৫ শতাধিক নারী—পুরুষ অংশগ্রহণ করে। উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশ এর সভাপতিত্বে ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন, মুরাদনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর। উপজেলা পরিষদের সার্বিক সহযোগিতায় সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা শুরু করে আল্লাহু চত্বর হয়ে উপজেলা সদরের দিলালপুর এলাকা গিয়ে দীর্ঘ ৫ কিলোমিটার পথ অতিক্রম করে আবার উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এসময় ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম স্থান অধিকার করে উপজেলা মৎস্য অফিসের স্টাফ মোঃ শাহপরান মিয়া। এসময় দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহন করেন, বাংলাদেশ সেনাবাহিনীর ৪৪ পদাতিক ডিভিশনের ১৬ প্যারা ব্যাটেলিয়ন ক্যাপ্টেন মোঃ মইনুল ইসলাম, উপজেলা সহকারি কমিশনার(ভুমি) সাইফুল ইসলাম কমল, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ নাজমুল আলম, উপজেলা কৃষি কর্মর্কতা মাইনুদ্দিন আহমেদ সোহাগ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফৌজিয়া আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পারবিন আক্তার, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সায়মা আক্তার, সদর ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আক্তার হোসেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক গাজিউল হক চৌধূরী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি তাজুল ইসলাম, উপ—সহকারী কৃষি কর্মকর্তা সূফি আহমেদ প্রমূখ।

আরও পড়ুন