ঢাকা ৩০ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মনোহরগঞ্জে উৎসবমুখর পরিবেশে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন: উদ্বোধনী ম্যাচে কেগনা সততা ক্লাবের জয় রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে ফ্যামিলি কার্ড দিবো: নারীকে কু’প্র’স্তা’ব বিএনপি নেতার ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণের চেষ্টা ইউপি সদস্যের নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার মুরাদনগর উপজেলা চেয়ারম্যান হিসেবে সৈয়দ শরীফ আহমেদকে দেখতে চান এলাকাবাসী বিতর্ক না মিটতেই কুমিল্লা সরকারি মহিলা কলেজে ৬ শিক্ষকের নতুন পদায়ন কুমিল্লায় ‘টেটাযুদ্ধে’ নারী নিহত, আহত ৪০ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী রফিকুল ইসলাম মিয়ার খাদ্যনালীতে অস্ত্রোপচার হিপ প্রতিস্থাপনের পর দ্রুত সেরে উঠছেন ধর্মমন্ত্রী কায়কোবাদ, বুধবার মিলতে পারে হাসপাতাল থেকে ছাড়পত্র বাঙ্গরায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা ও ধর্মমন্ত্রীর সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা

মুরাদনগরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মুজিববর্ষের উপহার: ২১টি পরিবার পেল মাথা গোঁজার ঠাঁই

অনলাইন সংস্করণ
২৪ জানুয়ারি ২০২১, ৬:৪২ পূর্বাহ্ণ ৩৫ বার পঠিত
মুরাদনগরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মুজিববর্ষের উপহার: ২১টি পরিবার পেল মাথা গোঁজার ঠাঁই
মুরাদনগর প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগরে মুজিববর্ষে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া ২ শতক জমি ও ঘর পেল ২১ পরিবার। মুজিববর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ ঘোষণা বাস্তবায়নে দেশের সব ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর প্রদান করছে সরকার। তারই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার সারাদেশে একযোগে ৬৬ হাজার ১৮৯ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর প্রদান করেন। আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক এফবিসিসিআই’র সাবেক সভাপতি স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ শনিবার সকালে মুরাদনগর উপজেলা পরিষদ মিলনায়তনে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এ উপজেলার ২১ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের নিকট জমির কবুলিয়ত দলিল, নামজারিপত্র ও গৃহ প্রদানের সনদ হস্তান্তর করেন। দুই শতাংশ জমির বন্দোবস্তসহ ১ লাখ ৭১ হাজার টাকা ব্যয়ে নির্মিত প্রতিটি ঘরে রয়েছে ২ টি কক্ষ, ১ টি বারান্দা, রান্নাঘর ও ওয়াশরুম। ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে গৃহ হস্তান্তর অনুষ্ঠানে এমপি ইউসুফ আবদুল্লাহ হারুন বলেন, মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের পরপরই জাতির পিতা দেশ পুনর্গঠনের কাজ শুরু করে সবুজ বিপ্লবের ডাক দেন। গৃহহীন মানুষের জন্য গুচ্ছগ্রাম প্রকল্প বাস্তবায়ন করেন। মুজিববর্ষে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ভুমিহীন ও গৃহহীন মানুষের জন্য যে ঘর প্রদান করছে তা সাধারণ মানুষের উন্নয়নে জনসেবার এক অনন্য উদাহরণ হয়ে থাকবে। উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশের সভাপতিত্বে ও সহকারি কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম কমলের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি ম. রুহুল আমিন, উপজেলা চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ নাজমুল আলম, মুরাদনগর থানার অফিসার ইনচার্জ মোঃ সাদেকুর রহমান, উত্তর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম ফারুক রানা, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম রাজিব, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাড. আবুল কালাম আজাদ তমাল, মহিলা ভাইস চেয়ারম্যান সানোয়ারা বেগম লুনা, জেলা পরিষদের সদস্য ভিপি জাকির হোসেন, নজরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর কবির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল হাই, ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম, ওমর ফারুক, ফিরোজ খাঁন, জাকির হোসেন, শরিফুল ইসলাম, আবুল হাসেম, রুহুল আমিন, সদর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আক্তার হোসেন, কুমিল্লা উত্তর জেলা শ্রমীকলীগের সহ-সভাপতি আহসান হাবিব শামিম, কুমিল্লা উত্তর জেলা কৃষকলীগের সদস্য হেলাল উদ্দিন চৌধুরী, উপজেলা কৃষকলীগের আহবায়ক কামাল উদ্দিন খন্দকার, যুগ্ম আহবায়ক মোঃ হাসানসহ উপজেলার কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি স্থানীয় আওয়ামীলীগের নেতৃত্ববৃন্দ ও উপকারভোগীগণ উপস্থিত ছিলেন। এসময় ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ঘর হস্তান্তর শেষে প্রধানমন্ত্রীর উত্তর উত্তর সাফল্য ও সু-স্বাস্থ্য কামনা করে দোয়া করা হয়।

আরও পড়ুন