ঢাকা • ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও হাম-ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ

মুরাদনগরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মাদরাসা শিক্ষক-কর্মচারীদের চেক বিতরণ

অনলাইন সংস্করণ
৫ আগস্ট ২০২০, ৯:২০ পূর্বাহ্ণ • ৯৭ বার পঠিত
মুরাদনগরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মাদরাসা শিক্ষক-কর্মচারীদের চেক বিতরণ

সাজ্জাদ হোসেন শিমুলঃ

নন এমপিও কারিগরি ও এবতেদায়ী মাদরাসার শিক্ষক এবং কর্মচারীদের অনুকূলে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বরাদ্দকৃত অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

বুধবার (০৫ আগষ্ট) দুপুরে কুমিল্লার মুরাদনগর উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে চেক বিতরণ করেন, এফবিসিসিআই’র সাবেক সভাপতি
আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি। অনুষ্ঠানে ৯টি প্রতিষ্ঠানের ৫৭ জন শিক্ষক
ও ১৪ জন কর্মচারীদের মাঝে ৩ লাখ ২০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশের সভাপতিত্বে মাধ্যমিক শিক্ষা
কর্মকর্তা সফিউল আলম তালুকদারের উপস্থাপনায় চেক বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের
মধ্যে আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম কমল, উপজেলা
ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল কালাম আজাদ তমাল, উপজেলা যুব উন্নয়ন
কর্মকর্তা মমিনুল হক, মুরাদনগর থানার ওসি (তদন্ত) নাহিদ আহমেদ ও উপ-সহকারী
কৃষি কর্মকর্তা সুফি আহমেদ প্রমুখ।

আরও পড়ুন