ঢাকা ২৫ আগস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত, আহত ২৫ কুমিল্লার দেবিদ্বারে প্রাইমারি স্কুল শিক্ষার্থীদের দিয়ে আ.লীগের মিছিল কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্বে গ্রাহকের গরু নিয়ে গেলেন এনজিও কর্মীরা

মুরাদনগরে "প্রচেষ্টা সামাজিক সংগঠনের" ঈদ উপহার বিতরণ

অনলাইন সংস্করণ
১০ মে ২০২১, ৬:৫৭ অপরাহ্ণ ৩৯ বার পঠিত
মুরাদনগরে "প্রচেষ্টা সামাজিক সংগঠনের" ঈদ উপহার বিতরণ
সাজ্জাদ হোসেন শিমুল:
কুমিল্লার মুরাদনগরে করোনা সংক্রমণ রোধে চলমান লকডাউনে কর্মহীন হয়ে পড়া গরীব অসহায় ও দুস্থ পরিবারের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সমাজসেবী সংগঠন "প্রচেষ্টা" এর উদ্যোগে ঈদ উপহার সামগ্রী ও মাস্ক বিতরন করা হয়েছে। সোমবার (১০ মে) দুপুরে উপজেলা বাঙ্গরাবাজার থানাধীন খামারগ্রাম এস ইসলামিয়া আলিম মাদরাসায় সংগঠনের উপদেষ্টা জনাব মনিরুল ইসলাম খানের সভাপতিত্বে এ উপহার ও মাস্ক বিতরনের কর্যক্রম উদ্বোধন করা হয়। এসময় মুরাদনগর উপজেলার ১৪ টি ইউনিয়নের ২৫ টি গ্রামে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী ও মাস্ক সংগঠনের সদস্য দ্বারা পৌছে দেয়া হয়। এ ব্যাপারে সংগঠনটির প্রতিষ্ঠাতা সাইফুল সরকার মুঠো ফোনে জানান, “প্রচেষ্টা সামাজিক সংগঠনের দেশ ও প্রবাসের উপদেষ্টা ও সদস্য দের অর্থায়নে প্রতিবারের মত এবার ও অসহায়দের মাঝে ঈদ উপহার দিচ্ছি। আগামীতে ও এই কাজ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। তিনি সমাজের সকল বিত্তবানদের এগিয়ে আসার আহব্বান জানায়”। প্রচেষ্টা সামাজিক সংগঠনের সদস্য সচিব আমির ফয়সালের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপদেষ্টা ফরহাদ হোসেন মেম্বার, বাছির আহম্মেদ, তারেক সোহেল, মেজবাহ্ উদ্দীন, এম. কে.আই জাবেদ, কালাম খান, সাইদুল ইসলাম। এ সময় সার্বিকভাবে সহযোগিতা করেছেন, উপদেষ্টা আমিনুল ইসলাম সবুজ, তানভির সরকার, মোঃ ফারুক ভূইয়া, জামান সরকার, মো ফখরুদ্দীন বেগ, মোঃশাহজালাল, সদস্য মহসিন ভূইয়া, জামান সরকারসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।  

আরও পড়ুন