ঢাকা ২৩ আগস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত, আহত ২৫ কুমিল্লার দেবিদ্বারে প্রাইমারি স্কুল শিক্ষার্থীদের দিয়ে আ.লীগের মিছিল কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্বে গ্রাহকের গরু নিয়ে গেলেন এনজিও কর্মীরা

মুরাদনগরে পূর্ব বিরোধের জেরে হামলা, গুরুতর আহত দুই ভাই

অনলাইন সংস্করণ
১৩ জুন ২০২৫, ৩:৪৪ অপরাহ্ণ ৫২ বার পঠিত
মুরাদনগরে পূর্ব বিরোধের জেরে হামলা, গুরুতর আহত দুই ভাই

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে হামলার শিকার হয়েছেন একই পরিবারের দুই ভাই।

উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন শ্রীকাইল ইউনিয়নের পিপড়িয়া গ্রামে পূর্ব বিরোধের জেরে হামলার শিকার হয়েছেন একই পরিবারের দুই ভাই। আহিতরা হলেন পিপিড়িয়া গ্রামের মৃত সিজিল মিয়ার ছেলে আল আমিন ও ছোট ছেলে রিপন মিয়া (৩৫ । গুরুতর আহত রিপন মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় পিপড়িয়া গ্রামের আল আমিনের ছোট ভাই রিপন মিয়া (৩৫) তার স্ত্রী ও সন্তানসহ অটোরিকশায় করে রামচন্দ্রপুর বাজারে যাওয়ার পথে সল্পা এলাকার প্রভা বিকস ফিন্ডের পাশে আসলে, পূর্ব থেকে ওঁত পেতে থাকা আশরাফুল ইসলাম, কাশেম মিয়া, শফিক মিয়া, কাউছার, জয়নাল, বাছির মিয়া, ফারুকসহ অজ্ঞাত আরও কয়েকজন তার পথরোধ করে।

রিপন প্রতিবাদ করলে তার ওপর এলোপাতাড়ি হামলা চালানো হয়। ধারালো অস্ত্র দিয়ে তার ডান হাতে একাধিক স্থানে কুপিয়ে জখম করে আশ্রাফুল। যার ফলে একটি আঙুলের হাড় সম্পূর্ণভাবে কেটে যায়। একাধিক কোপে তার পা, হাত ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর রক্তাক্ত জখম হয়।

পরে তার ভাই ময়নল হক (৩৭) ছুটে আসলে তাকেও বাঁশের লাঠি দিয়ে আঘাত করা হয়, যার ফলে তার চোখের উপরে গুরুতর জখম হয়। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

আহতদের প্রথমে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখান থেকে রিপন মিয়াকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছে স্বজনরা।

আহতদের পরিবার দাবি করে বলেন, এ হামলার পেছনে রয়েছে পূর্বের একটি বিরোধ। কয়েকদিন আগে শাহিন খন্দকার নামের এক ব্যক্তির সঙ্গে বিবাদীদের উত্তেজনা চলছিল। রিপন মিয়া শাহিনের সঙ্গে চলাফেরা করায় তার ওপর ক্ষিপ্ত হয়ে হামলা চালানো হয় বলে দাবি করা হয়।

এ ঘটনায় আহতদের পক্ষ থেকে বাঙ্গরা বাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয় গন্যমান্য ব্যক্তিদেরও বিষয়টি অবহিত করা হয়েছে বলে জানায় তারা।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ  মাহফুজুর রহমান বলেন, ঘটনার প্রধান আসামীকে স্থানীয়রা আটক করে থানায় খবর দিলে আমরা তাকে গ্রেপ্তার করি। এ বিষয়ে মামলা রুজু করে আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

আরও পড়ুন