ঢাকা • ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত জুড়ে ড্রোন আতঙ্ক: নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী ২১শে নভেম্বর: আমার জীবনের ব্রত, আমার অহংকার বাঙ্গরায় ‘মমতাজ বেগম ৫ম শিক্ষাবৃত্তি-২০২৬’ পরীক্ষা অনুষ্ঠিত পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ ও বাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক মাসুদ আল হাসানের মৃত্যু সরকারি নির্দেশনা ছাড়াই মুরাদনগরে বৃত্তি পরীক্ষার মডেল টেস্টের প্রস্তুতি, অতিরিক্ত  ফি নির্ধারণে ক্ষোভ বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত "হিপার" ২ লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ অর্জন বাংলাদেশি ফটোগ্রাফার পিনুর সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই, কোটা বাড়ল বাংলাদেশের মুরাদনগরে এক্সচেঞ্জের ভেতরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান

মুরাদনগরে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া অনুষ্ঠিত

অনলাইন সংস্করণ
১৩ মে ২০২১, ১১:৫৩ পূর্বাহ্ণ • ৯০ বার পঠিত
মুরাদনগরে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া অনুষ্ঠিত
মুরাদনগর(কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ ও আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক এফবিসিসিআই’র সাবেক সভাপতি স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ’র নির্দেশনা অনুযায়ী পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায়, দরিদ্র, পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে মুরাদনগর সদর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ। মঙ্গলবার ইফতারের পূর্ব মুহূর্তে উপজেলা সদরের নাগেরকান্দি তিতাস এলাকায় প্রায় ৫’শ রিকশা ও অটোরিকশা ড্রাইভার, দিনমজুর, পথচারীসহ বিভিন্ন মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার বিতরণ শেষে ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের কার্যালয়ে এসে দেশ—জাতির কল্যাণ, বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনাসহ দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। এসময় উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক খাইরুল ইসলাম, যুগ্ম—আহবায়ক মানিক সরকার, মাজারুল ইসলাম, অলি উল্লাহ, সদস্য সচিব সেলিম সরকার, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ফয়সাল আহমেদ নাহিদ, যুগ্ম—আহ্বায়ক শরিফ খান, সভাপতি সফিক তুহিন, সাধারন সম্পাদক হাফিজ খান, উপজেলা শ্রমিকলীগ সহ— সভাপতি হানিফ সরকার, ইউপি সদস্য ইদ্রিস মিয়া, জাহাপুর ইউনিয়ন মহিলা বিষয়ক সম্পাদিকা ও ইউপি সদস্য মোসাঃ মমতাজ বেগম, জাহাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ নেতা দুলাল মিয়া, সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি শামিম আহমেদ, সাধারন সম্পাদক রাসেল আহমেদ, সহ—সভাপতি সজিব আহমেদ, আঃ কাদির, রাসেল সরকার, সাগর আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ রোমান, বাবুল মিয়াসহ সকল ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন