ঢাকা • ২৮ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক ডেঙ্গুতে প্রাণ গেল নূর জাহানের, মারা গেলো অনাগত সন্তানও মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের বাঁশকাইট একতা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মুরাদনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

মুরাদনগরে নিজ বাসা থেকে কলেজ শিক্ষকের লাশ উদ্ধার

অনলাইন সংস্করণ
১৩ মার্চ ২০২৬, ৩:৪২ অপরাহ্ণ • ৭৫ বার পঠিত
মুরাদনগরে নিজ বাসা থেকে কলেজ শিক্ষকের লাশ উদ্ধার
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগরে একটি ভাড়া বাসা থেকে চাষী সাইফুল ইসলাম (৩৫) নামে এক কলেজ শিক্ষকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ মার্চ) বিকালে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন রামচন্দ্রপুর বাজারের সেলিম ডাক্তারের ভবনের দ্বিতীয় তলা থেকে তার লাশ উদ্ধার করা হয়। শিক্ষক সাইফুল ইসলাম জামালপুর সদরের রশিদপুর ইউনিয়নের রামনগর গ্রামের মৃত মোবারক আলীর ছেলে। সে তার পরিবারের একমাত্র সদস্য। ব্যক্তিগত জীবনেও তিনি ছিলেন অবিবাহিত। কলেজ সূত্রে জানা যায়, গত ১ নভেম্বর ২০২২ খ্রিঃ থেকে রামচন্দ্রপুর অধ্যাপক আবদুল মজিদ কলেজে ইংরেজি বিষয়ের খন্ড কালীন শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। শিক্ষক সাইফুল ইসলামের পাশের ভাড়াটিয়ারা জানান, গত রবিবার (৮ মার্চ) শিক্ষার্থীরা এসে ডাকাডাকি করেছেন, ভিতরে কোন সারা না পেয়ে শিক্ষার্থীরা চলে গেছেন। আজ শুক্রবার (১৩ র্মার্চ) দুপুরে তার বাসা থেকে পচা গন্ধ বের হলে আশেপাশের লোকজনকে খবর দিলে তারা এসে পুলিশকে খবর দেন। বিকালে পুলিশ এসে দরজা ভেঙ্গে লাশ উদ্ধার করে। অধ্যক্ষ মোঃ ফেরদৌস আহমেদ চৌধুরী বলেন, গত ৫ তারিখ কলেজে ক্লাস করেছে, এর পর থেকে আর কোন যোগাযোগ ছিল না। প্রায় সময় কাউকে কিছু না বলে কলেজে অনুপস্থিত থাকতেন তিনি। এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ওসি (তদন্ত) মোঃ আনোয়ার হোসেন বলেন, দরজা ভিতর থেকে লাগানো ছিল। দুই দরজার লকাব ভেঙে লাশ উদ্ধার করেছি। লাশের পচন ধরে গেছে, মনে হচ্ছে চার পাঁচ দিন আগে মারা গেছে। কি কারনে মারা গেছে তা ময়নাতদন্তের রিপোর্টের পর জানা যাবে। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।

আরও পড়ুন