ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে ১০ হাজার গাছের চারা বিতরণ বাংলাদেশ যুব অধিকার পরিষদের মুরাদনগর শাখার নতুন কমিটি গঠন সহকর্মীর স্ত্রীর সঙ্গে পরকীয়া, প্রধান শিক্ষককে বাধ্যতামূলক অবসর কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা

মুরাদনগরে নাগরিক ঐক্য পরিষদের প্রার্থী ঘোষনা

অনলাইন সংস্করণ
২৮ এপ্রিল ২০২৪, ৪:২৪ পূর্বাহ্ণ ৫৬ বার পঠিত
মুরাদনগরে নাগরিক ঐক্য পরিষদের প্রার্থী ঘোষনা
  • সাজ্জাদ হোসেন শিমুল:
কুমিল্লার মুরাদনগর উপজেলা পরিষদ নির্বাচনে নাগরিক ঐক্য পরিষদের পক্ষ থেকে চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষনা করা হয়েছে। প্রার্থী ঘোষনা উপলক্ষে শনিবার দুপুরে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ধামঘর ইউনিয়নের ভূবনঘর গ্রামের মিঞা বাড়িতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পায়ব দরবার শরিফের খতিব শাহ অলিউল্লাহ গনির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) এর যুগ্ম-সাধারন সম্পাদক ও মুরাদনগর নাগরিক ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক সাইফুল আলম মামুন, কুমিল্লা উত্তর জেলা কৃষকলীগের আহবায়ক বাবু পার্থ সারথী দত্ত, নাগরিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এডঃ মোহাম্মদুল্লাহ পলাশ, নির্বাহী সভাপতি তারেক আব্দুল্লাহ, হাবিবুর রহমান হাবিব, বশির আহমেদ, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান বাকির, মহিলা ভাইস চেয়ারম্যান সানোয়ারা বেগম লুনা, তরিকত ফেডারেশনের নেতা হানিফ সরকার। এসময় বক্তারা বলেন, আগামি ২৯শে মে তৃতীয় ধাপে অনুষ্ঠিতব্য মুরাদনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মুরাদনগর নাগরিক ঐক্য পরিষদের পক্ষ থেকে তারেক আব্দুল্লাহকে মনোনীত করলাম। নাগরিক ঐক্যের মনোনীত প্রার্থী তারেক আব্দুল্লাহকে বিজয়ী করতে সর্বস্তরের নেতাকর্মী ও জনগনকে ঐক্যবদ্ধ করে নির্বাচনী মাঠে কাজ করে বিজয়ী করার আহবান জানান। মতবিনিময় সভায় বিভিন্ন শ্রেনী-পেশার শহশ্রাধিক সাধারন মানুষ উপস্থিত ছিলেন। সভা শেষে মুরাদনগরের প্রয়াত সকল নেতাকর্মী ও মুরুব্বীদের উদ্দেশ্যে মিলাদ ও দোয়া করে উপস্থিত সকলকে ভুরিভোজ করানো হয়।

আরও পড়ুন