ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে ১০ হাজার গাছের চারা বিতরণ বাংলাদেশ যুব অধিকার পরিষদের মুরাদনগর শাখার নতুন কমিটি গঠন সহকর্মীর স্ত্রীর সঙ্গে পরকীয়া, প্রধান শিক্ষককে বাধ্যতামূলক অবসর কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা

মুরাদনগরে ধর্ষণের বিচার দাবিতে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মানববন্ধন

অনলাইন সংস্করণ
১১ অক্টোবর ২০২০, ৪:৫০ অপরাহ্ণ ৫৩ বার পঠিত
মুরাদনগরে ধর্ষণের বিচার দাবিতে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মানববন্ধন
নিজস্ব প্রতিবেদকঃ
সারাদেশে ধর্ষণের বিচার নিশ্চিতকরণ এবং নারীদের নিরাপত্তার দাবিতে মানববন্ধন করেছে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এর কুমিল্লা জেলা আঞ্চলিক শাখা।
রবিবার (১১ অক্টোবর) বেলা ১০টায় কুমিল্লা মুরাদনগর উপজেলার গাজিরহাট বাজারে গোলাম কিবরিয়া গার্ডেন সিটির সামনে বিভিন্ন সামাজিক সংগঠন, স্বেচ্ছাসেবী ও পথচারীরা এ মানববন্ধনে অংশ নেয়।
সারাদেশে নারী ও শিশুর ওপর নির্যাতন, নিপীড়ন ও ধর্ষণের ঘটনায় প্রতিবাদ জানাতে কোম্পানীগঞ্জ ও নবীনগর সড়কের পাশে তারা একত্রিত হয়ে মানববন্ধন পালন করেন।
"সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কুমিল্লা জেলা আঞ্চলিক শাখা কতৃক আয়োজিত মানববন্ধনে অংশগ্রহণ করেন উপদেষ্টা মোঃ মনির হোসেন, ডাঃ জুয়েল মাহমুদ, সভাপতি অত্রসংগঠন ও সাংগঠনিক সম্পাদক মোঃ আলাউদ্দিন আহম্মেদ, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা জসিম উদ্দিন, শিক্ষা-বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার, সহ-প্রচার সম্পাদক এ এস আরিফুল ইসলাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ মাসুম মিয়া, আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক মোঃ ইলিয়াস আহম্মেদ, সদস্য মোঃ সুমন, এবং বৃহত্তর কুমিল্লা ব্লাড ব্যাংক এর সিনিয়র সহ-সভাপতি ও মানবতার ডাকে "প্রত্যয়" সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এর প্রতিষ্ঠাতা মোঃ ইয়াছিন আহমেদ (জয়), মোঃ কাজী রাসেল হোসেন, বাঙ্গরা বাজার থানা রক্তদান সংগঠন এর প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ সজীব। মোঃ রায়হান মিয়া, মোঃ রুবেল সরকার, মোঃ শাহিন আলম বাবু, মোঃ মোর্শেদ মিয়া মেম্বার ৯ নং ওয়ার্ড, ২নং আকুবপুর ইউনিয়ন ছাত্রলীগ যুগ্ন সম্পাদক মোঃ সনেট, মোঃ সবুজ, মোঃ শরীফ, মোঃ মাসুদ সরকার, মোঃ খাইরুল সরকার, মোঃ আলী ভাই, একরামুল ভাই, সোহেল ভাই মোঃ উজ্জল ও সচেতন নাগরিক বৃন্দ।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, বিচারহীনতার কারণে দেশে কয়েক বছর ধরে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন, নিপীড়ন বেড়ে গেছে। এরই ধারাবাহিকতায় গত কয়েকদিনে সারাদেশে নারী ও শিশুর প্রতি পৈশাচিক নির্যাতনের ঘটনা ঘটছে। এখনই এসব ঘটনায় জড়িতদের আটক ও বিচার নিশ্চিত করতে না পারলে নারী ও শিশুদের নিরাপত্তা বলে কিছুই থাকবে না। এ জন্য দ্রুত আইনের সংস্কার করে বিচার ত্বরান্বিত করতে সরকারের হস্তক্ষেপ কামনা করছি।

আরও পড়ুন