ঢাকা ৯ আগস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত, আহত ২৫ কুমিল্লার দেবিদ্বারে প্রাইমারি স্কুল শিক্ষার্থীদের দিয়ে আ.লীগের মিছিল কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্বে গ্রাহকের গরু নিয়ে গেলেন এনজিও কর্মীরা মুরাদনগরে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে বিএনপির দোয়া মাহফিল বেইলি সেতু ভেঙে নদীতে, দুর্ভোগে দুই জেলার হাজারো মানুষ কুমিল্লার বাঙ্গরায় রোটারি ক্লাব ও মমতাজ বেগম ফাউন্ডেশনের উদ্যোগে ব্যাপক বৃক্ষরোপণ দেশজুড়ে কড়া সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর জুলাই স্মৃতি সমাবেশে ‘জুলাই’ গ্রন্থের রচয়িতা সাংবাদিক শাহাজাদা এমরানকে বিশেষ সম্মাননা

দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল

অনলাইন সংস্করণ
৮ আগস্ট ২০২৬, ৯:২৫ পূর্বাহ্ণ ১৪ বার পঠিত
দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল

অনলাইন ডেস্ক

এখন ব্রিজ পার হই ভয়ে ভয়ে। যদি ভেঙে যায় তাহলে নৌকা ছাড়া আর কোনো উপায় থাকবে না। সবচেয়ে বেশি বিপদে পড়বে অসুস্থ লোকজন।” কথাগুলো বলছিলেন কুমিল্লার দাউদকান্দি উপজেলার দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আয়েশা আক্তার।

আয়েশার এই শঙ্কার কারণ, গোমতী নদীর একটি শাখা খালের ওপর প্রায় ৩০ বছর আগে নির্মিত গোলাপের চর এলাকার কংক্রিটের সেতুটি। জরাজীর্ণ সেতুটি বর্তমানে বাঁশের খুঁটির ওপর ভর করেই কোনো রকমে টিকে আছে।

দাউদকান্দি সদর উত্তর ইউনিয়নের গোমতী নদীর গোলাপেরচর পাড় থেকে প্রায় দুই কিলোমিটার পাকা সড়কটি চেঙ্গাকান্দি উত্তর পাড়ায় গিয়ে শেষ হয়েছে। এই সড়কের মাঝপথে গোলাপেরচর গ্রামের গোমতীর শাখা খালের ওপর থাকা সেতুটি এলাকাবাসীর একমাত্র যাতায়াতের মাধ্যম।

স্থানীয়দের ভাষ্য, ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় দুই উপজেলার সাত গ্রামের প্রায় ৩০ হাজার মানুষের যাতায়াত ব্যাহত হচ্ছে। প্রতিদিন শিক্ষার্থী, চাকরিজীবী, কৃষক ও সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে।

ড. খন্দকার মোশাররফ হোসেন কলেজের শিক্ষার্থী আবদুল আজিজ ফারহান বলছিলেন, “গোলাপের চরের মানুষের দাউদকান্দি উপজেলার সঙ্গে স্থলপথে একমাত্র যোগাযোগের মাধ্যম এই ব্রিজটি। এটা ভেঙে পড়লে অকল্পনীয় ভোগান্তি হবে। তার আগেই যেন বিকল্প সেতু নির্মাণ করা হয়, সেই দাবি জানাই।”


স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গোলাপেরচর সেতুর মাঝের অংশ দেবে গিয়ে বড় ধরনের ফাটল সৃষ্টি হয়ে মৃত্যুফাঁদে পরিণত হওয়া। পিলারগুলো দুর্বল হয়ে পড়েছে, রেলিংয়ের পলেস্তারা খসে পড়েছে এবং মরিচাধরা রড বেরিয়ে এসেছে।

এমন ঝুঁকিপূর্ণ অবস্থায় সেতুটি কোনোভাবে টিকিয়ে রাখতে স্থানীয়রা ‘শতাধিক’ বাঁশের খুঁটি গেঁথে অস্থায়ীভাবে সেতুটিকে ঠেকনা দিয়ে রেখেছেন। দুর্ঘটনার আশঙ্কায় সেতু দিয়ে সব ধরনের যান চলাচলও বন্ধ রাখা হয়েছে।

বর্তমানে সাইকেল ও মোটরসাইকেল আরোহীদেরও যানবাহন থেকে নেমে হেঁটে সেতু পার হতে হচ্ছে। এই সেতুটি শুধু দাউদকান্দির গোলাপেরচর গ্রামের নয়, মেঘনা উপজেলায় যাতায়াতেরও একটি গুরুত্বপূর্ণ সংযোগ।

অটোরিকশা চালক মো. খালেক বলেন, “সেতুর এমন অবস্থা যে, এপার থেকে ওপারে যেতেও ভয় লাগে। কেউ অসুস্থ হলেও তাকে হেঁটেই সেতু পার করতে হয়। সব সময়ই একটা আতঙ্ক নিয়ে চলাচল করি।”

স্থানীয় বাসিন্দা ব্যবসায়ী মফিজুল ইসলাম বলেন, “ব্রিজটা ভেঙে গেছে। এখন বাঁশের ঠেকনা দিয়ে তো আর এত বড় স্থাপনা রাখা সম্ভব না। এটা একটা মরণফাঁদ।”

দাউদকান্দি উপজেলা প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম বলেন, সরেজমিনে সেতুটি পরিদর্শন করে জনসাধারণকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি নতুন একটি সেতু নির্মাণের জন্য অধিদপ্তরে প্রস্তাব পাঠানো হয়েছে। আশা করছি, খুব শিগগিরই এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত পাওয়া যাবে।” 

সংবাদ: বিডি নিউজ ২৪

আরও পড়ুন