ঢাকা ১৯ আগস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত, আহত ২৫ কুমিল্লার দেবিদ্বারে প্রাইমারি স্কুল শিক্ষার্থীদের দিয়ে আ.লীগের মিছিল কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্বে গ্রাহকের গরু নিয়ে গেলেন এনজিও কর্মীরা

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত

অনলাইন সংস্করণ
১৮ আগস্ট ২০২৬, ১০:০৭ অপরাহ্ণ ১০৯ বার পঠিত
কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে জোৎস্না বেগম (৬০) ও তাঁর নাতনি চাঁদনী আক্তার (১৪) নামের এক দাদী ও নাতনি নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে কুমিল্লা রেলস্টেশনের পাশে শাসনগাছা রেলক্রসিং এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত জোৎস্না বেগম মুরাদনগর উপজেলা সদরের উত্তরপাড়া এলাকার মৃত মিজানুর রহমানের স্ত্রী ও মরহুম মো. রুকু মিয়ার মেয়ে। অন্যদিকে চাঁদনী আক্তার তাঁর ছেলে জাহাঙ্গীর আলমের মেয়ে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় ডাক্তার দেখানো শেষে বাসস্টেশনে ফেরার পথে তারা রেলস্টেশনের ফুটওভার ব্রিজ থেকে ২০-৩০ ফুট সামনে রেললাইন ধরে হাঁটছিলেন এবং লাইন পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতগতির ও বিরতিহীন সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি কুমিল্লা রেলস্টেশনের প্রবেশমুখে পৌঁছালে তারা দিকভ্রান্ত হয়ে পড়েন। আকস্মিক পরিস্থিতি দেখে তারা একে অপরের হাত ধরে টানাটানি শুরু করেন। ঠিক সেই মুহূর্তে ট্রেনের ধাক্কায় ও কাটা পড়ে ঘটনাস্থলেই দুজনেই প্রাণ হারান।
নিহত জোৎস্না বেগমের ভাইয়ের মেয়ে জোহরা আক্তার জানান, নাতনি চাঁদনীকে চিকিৎসার জন্য সঙ্গে নিয়ে কুমিল্লায় এসেছিলেন তাঁর ফুফু। চিকিৎসকের কাছে কাজ শেষ করে বাড়ি ফেরার পথেই এই অপমৃত্যু ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহরাব হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুটি মরদেহ উদ্ধার করে। জাতীয় পরিচয়পত্রের সূত্র ধরে তাদের পরিচয় নিশ্চিত করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

আরও পড়ুন