ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে ১০ হাজার গাছের চারা বিতরণ বাংলাদেশ যুব অধিকার পরিষদের মুরাদনগর শাখার নতুন কমিটি গঠন সহকর্মীর স্ত্রীর সঙ্গে পরকীয়া, প্রধান শিক্ষককে বাধ্যতামূলক অবসর কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা

মুরাদনগরে গ্রামীণ ঐতিহ্যের শীতকালীন পিঠা উৎসব

অনলাইন সংস্করণ
২৪ জানুয়ারি ২০২৩, ১১:৫৩ পূর্বাহ্ণ ৩৮ বার পঠিত
মুরাদনগরে গ্রামীণ ঐতিহ্যের শীতকালীন পিঠা উৎসব

কুমিল্লার মুরাদনগরে গ্রামীন ঐতিহ্যকে শিক্ষার্থীদের কাছে তুলে ধরতে শীতকালীন পিঠা উৎসবের আয়োজন করা হয়।

  • মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কলেজের উন্মুক্ত মাঠজুড়ে বাহারি পিঠা—পুলির স্টল। পাশ থেকেই স্পিকারে ভেসে আসছে লোকসঙ্গীতের সুর। সেই সুরের আড্ডায় পিঠার স্বাদে শেকড়ের সন্ধান করছেন মেলায় আগত শিক্ষর্াথীরা। চলছে ঐতিহ্যের গ্রামীণ জীবনকে খুঁজে ফেরা। আবহমান গ্রাম—বাংলার ঐতিহ্যকে তুলে ধরতে ও নতুন প্রজন্মের মাঝে বাংলার লোকায়িত সংস্কৃতিকে ছড়িয়ে দিতে কুমিল্লার মুরাদনগরে দিনব্যাপী এ উৎসবের আয়োজন করেছে চাঁদমিয়া মোল্লা ডিগ্রি কলেজ কর্তৃপক্ষ। মঙ্গলবার সকাল ১০টায় কলেজ প্রাঙ্গনে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, পিঠা উৎসব কমিটির আহবায়ক স্বপন কুমার হালদার, সদস্য এনাম আহমদ খান, মো.জাহান কিবরিয়া ভূইয়া, মোসাম্মৎ আয়েশা আক্তার, সোমা রাণী মজুমদার, সাইফুল ইসলাম, এম মোস্তাফিজুর রহমান, শারমিন ইসলাম, মো. জিয়াউল করিম ভূঞা। দিনব্যাপী চলা এ পিঠা উৎসবের প্রায় ১৮টি স্টলে স্থান পেয়েছে শতাধিক রকমের পিঠা। এগুলোর মধ্যে রয়েছে ভাপা পিঠা, চিতই পিঠা, ঝাল পিঠা, মালপোয়া, মেড়া পিঠা, মালাই পিঠা, মুঠি পিঠা, আন্দশা, কুলশি, কাটা পিঠা, কলা পিঠা, খেজুরের পিঠা, ক্ষীরকুলি, গোকুল পিঠা, গোলাপ ফুল পিঠা, লবঙ্গ লতিকা, রসফুল পিঠা, সুন্দরী পাকান, সরভাজা, পুলি পিঠা, পাতা পিঠা, পাটিসাপটা, পাকান পিঠা, নারকেলের সেদ্ধ পুলি, নারকেল জিলাপি, তেজপাতা পিঠা, তেলের পিঠা, তেলপোয়া পিঠা, চাঁদ পাক্কন পিঠাসহ নানা বাহারি নামের পিঠা। আয়োজক কমিটির আহবায়ক স্বপন কুমার হালদার জানান, নতুন প্রজন্ম পিঠার ঐতিহ্যের সাথে খুব পরিচিত না। পিঠার ঐতিহ্যের সাথে তাদের পরিচিত করাটাই আমাদের লক্ষ্য। আমরা প্রতি বছর প্রতিটি উৎসবের মত পিঠা উৎসবটাও চলমান রাখব। এ সময় আরো উপস্থিত ছিলেন, কলেজের প্রভাষক শহিদুল হক, গোলাম মাহমুদ, প্রান্তস কর দে, শারমিন ইসলাম, শুশুমা আক্তার, বেলেরা খাতুন, মুকবল হোসেন, এ এম শামিনা হোসেন, এস এম এরফানুল হক, নেপাল চন্দ্র চৌধুরী, জাহান কিবরিয়া ভুইয়া, মো আরিফুল ইসলাম, সানাউল্লাহ ভুইয়া, শাখওয়াত হোসেন প্রমুখ।

আরও পড়ুন