ঢাকা ৪ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে ১০ হাজার গাছের চারা বিতরণ বাংলাদেশ যুব অধিকার পরিষদের মুরাদনগর শাখার নতুন কমিটি গঠন সহকর্মীর স্ত্রীর সঙ্গে পরকীয়া, প্রধান শিক্ষককে বাধ্যতামূলক অবসর কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা

মুরাদনগরে গোসল করতে গিয়ে লাশ হয়ে ফিরল মাহমুদুল হাসান

অনলাইন সংস্করণ
৩০ আগস্ট ২০২০, ২:৩২ অপরাহ্ণ ৫৬ বার পঠিত
মুরাদনগরে গোসল করতে গিয়ে লাশ হয়ে ফিরল মাহমুদুল হাসান
সাজ্জাদ হোসেন শিমুলঃ কুমিল্লার মুরাদনগর উপজেলায় গোমতী নদীতে গোসল করতে গিয়ে লাশ হয়ে ফিরে আসল মাহমুদুল হাসান (১৬) নামে এক মাদ্ধসঢ়;রাসা ছাত্র। শনিবার (৩০ আগস্ট) বিকালে উপজেলার নবীপুর (পঃ) ইউনিয়নের নিমাইকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। মাদ্রাসা ছাত্র মাহমুদুল হাসান চাঁদপুর জেলার কচুয়া উপজেলার রাগদইল গ্রামের জসিম উদ্দিনের ছেলে। জানা যায়, নিহত মাহমুদুল হাসান উপজেলার নিমাইকান্দি গ্রামের মাদরাসাতুল মদিনা আল আরাবিয়া মাদরাসার কিতাব বিভাগের ১ম বর্ষের ছাত্র। শনিবার (৩০ আগস্ট) বিকাল ৪ টার সময় প্রতিদিনের মতো পার্শ্ববর্তী গোমতী নদীতে গোসল করতে যায়। আছরের নামাযের আযান হলেও ফিরে না আসায় মাদ্রাসার লোকজন তাকে খোঁজতে বের হয়। পরে সন্ধেহ জনক ভাবে নদীর পাড় খোঁজতে গিয়ে তার জামা কাপড় দেখতে পায়। আশে পাশে বহু খোঁজা খোঁজি করে না পেয়ে ওইদিন রাতেই মুরাদনগর থানায় একটি সাধারণ ডায়েরী করে মাদ্রাসা কতৃপক্ষ। নিখোজ হওয়ার পরদিন রবিবার সকাল ৯ টার সময় স্থানীয় লোকজন সদরের বেইলী ব্রীজের কাছে গোমতী নদীতে তার লাশ ভাসতে দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে মুরাদনগর থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসলে মাদরাসার পরিচালক মাওলানা ওমর ফারুক নিহত মাহমুদুল হাসানকে সনাক্ত করে। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাহিদ আহমেদ (তদন্ত) বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য রোববার দুপুরে কুমিল্লা মর্গে প্রেরন করা হয়েছে। [embed]https://youtu.be/NjiU46E9dVA[/embed]

আরও পড়ুন