ঢাকা ১৩ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ কুমিল্লায় সাংবাদিক শুভ্রর ওপর এক যুগ ধরে অপরাধচক্রের তাণ্ডব: মামলা-জিডি করেও মিলছে না নিরাপত্তা ‘খামারগ্রাম’ নয়, বাঙ্গরা মৌজাতেই সদর দপ্তরের দাবি মুরাদনগরে ট্যালেন্টপুলে বৃত্তি পেল জাবির ইবনে ওমর দশম শ্রেণির ছাত্রকে দিয়ে এসএসসি’র খাতা মূল্যায়ন, দুজন গ্রেফতার লাকসামে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৯৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার কুমিল্লা বাঙ্গরায় জামাত নেতার বিরুদ্ধে ১০বছরের শিশু ধর্ষণের অভিযোগ ‘স্ত্রীকে গলা কেটে হত্যা করেছি’ বলে থানায় আত্মসমর্পণ স্বামী সরকারি শিশু পরিবারে কীভাবে অন্তঃসত্ত্বা হলো কিশোরী, বরখাস্ত ৫ কর্মকর্তা ইসলামপুরে এমপি সুলতান মাহমুদ ও বিএনপি নেতার গাড়ি ভাঙচুর আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সদস্য নির্বাচিত মওদুদ আবদুল্লাহ

মুরাদনগরে খুৎবার আযান নিয়ে সংঘর্ষ: নিহত ১

অনলাইন সংস্করণ
১৭ সেপ্টেম্বর ২০২১, ২:৫৫ অপরাহ্ণ ৩৮ বার পঠিত
মুরাদনগরে খুৎবার আযান নিয়ে সংঘর্ষ: নিহত ১
সাজ্জাদ হোসেন শিমুল:
কুমিল্লার মুরাদনগরে জুম্মার খুৎবার আজান দেওয়াকে কেন্দ্রকরে মুসল্লিদের দু'গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় আবু হানিফ খাঁন (৩৮) নামের একজনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অন্তত ৭ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে দুই জনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। নিহত আবু হানিফ খান (৩৮) বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের কুড়াখাল গ্রামের আবদু খানের ছেলে। গুরুতর আহতরা হলেন একই এলাকার মোতালেব খানের ছেলে ইমন খান (২৪) ও গফুর সরকারের ছেলে আবুল খায়ের (৪৮)। এসময় আরো আহত হন ইব্রাহীম, বায়েজীদ, হাবিব খান। স্থানীয় সূত্র জানায়, উপজেলার বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের কুড়াখাল গ্রামে বাইতুন নুর জামে মসজিদে বয়ান শেষে মুয়াজ্জিন খুৎবার আজান দিতে দাঁড়ালে মুসল্লিদের মধ্যে সুন্নি ও রেজভি দুগ্রুপে ভাগ হয়ে যায়। এ সময় রেজভি ভক্তরা দাবী করেন মসজিদের বাহিরে খুৎবার আজান দিতে হবে। এনিয়ে উভয়ের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এসময় রেজভী গ্রুপের আবুল কালাম ওরফে ডিজে কালামসহ কয়েকজন ধারালো ছোরা নিয়ে সুন্নী মুসুল্লীদের উপর হামলা চালায়। এ ঘটনায় অন্তত ৭ জন আহত হয়। স্থানীয়রা হানিফ খান, ইমন খান ও আবুল খায়েরকে মুরাদনগর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত ডাক্তার হানিফ খানকে মৃত ঘোষনা করেন। আশঙ্কাজনক অবস্থায় ইমন খান ও আবুল খায়েরকে ঢাকায় প্রেরণ করেন। বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার বলেন, সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর নিশ্চিত করতে পারছি আমরা। https://youtu.be/D5sNJA29QAM

আরও পড়ুন