ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে ১০ হাজার গাছের চারা বিতরণ বাংলাদেশ যুব অধিকার পরিষদের মুরাদনগর শাখার নতুন কমিটি গঠন সহকর্মীর স্ত্রীর সঙ্গে পরকীয়া, প্রধান শিক্ষককে বাধ্যতামূলক অবসর কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা

মুরাদনগরে কৃষি ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি পালন

অনলাইন সংস্করণ
৬ আগস্ট ২০২৫, ৬:৫০ পূর্বাহ্ণ ৫৮ বার পঠিত
মুরাদনগরে কৃষি ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি পালন
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: “জুলাই পুনর্জাগরণ ও তারুণ্যের উৎসব-২০২৫” উদযাপন উপলক্ষ্যে কুমিল্লার মুরাদনগরে বাংলাদেশ কৃষি ব্যাংক এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ আগস্ট) সকালে বাংলাদেশ কৃষি ব্যাংক মুরাদনগর শাখার আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়। মুরাদনগর কৃষি ব্যাংকের ম্যানেজার মো: আল আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন এখন বর্ষাকাল, বৃক্ষরোপনের উপযুক্ত সময়। নিজেদের আঙিনায় যতটুকু সম্ভব গাছ লাগাই ও সবাইকে গাছ লাগাতে উদ্বুদ্ধ করি। কৃষি ব্যাংকের বৃক্ষ রোপন অভিযানের মাধ্যমে ঔষধি গাছ বিতরনের জন্য সাধুবাদ জানাই। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুমন লাল দেবনাথ, কৃষি ব্যাংক মুরাদনগর শাখার কর্মকর্তা সোহেল রানা, রাকিবুল আহমেদ প্রমুখ। কর্মসূচির অংশ হিসেবে উপজেলা প্রাঙ্গণসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা বিতরণ করা হয়। উল্লেখ্য, “জুলাই পুনর্জাগরণ ও তারুণ্যের উৎসব” উপলক্ষে সারাদেশে কৃষি ব্যাংকের বিভিন্ন শাখায় এ ধরনের কর্মসূচি পালন করা হচ্ছে।

আরও পড়ুন