ঢাকা • ৬ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মিছিলে কিশোর গ্যাং লিডার রতন, ছবির আড়ালের পুরো ঘটনা জানালেন ছাত্রদল নেতা মহসিন বুড়িচংয়ে পূর্বশত্রুতা ও সড়ক সম্প্রসারণের জেরে  মা-ছেলেকে মারধর লাঞ্ছনায় থানায় অভিযোগ জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি! ৫২ কোটি টাকা ব্যয়ে মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন "​রক্তযোদ্ধা মানব সংগঠনের উদ্যোগ: বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩০০টি বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন" কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ দেবিদ্বারে মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছাড় দিয়ে হত্যা, যুবক আটক অপ্রতিম হত্যার নেপথ্য রহস্য খুঁজছে ৫ বাহিনী কুবি শিক্ষিকার ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক

মুরাদনগরে করোনা উপসর্গে ইউপি সচিবের মৃত্যু, সৎকার করলো উপজেলা যুবলীগ

অনলাইন সংস্করণ
১৩ জুন ২০২০, ৫:০২ অপরাহ্ণ • ৫৫ বার পঠিত
মুরাদনগরে করোনা উপসর্গে ইউপি সচিবের মৃত্যু, সৎকার করলো উপজেলা যুবলীগ

সাজ্জাদ হোসেন শিমুলঃ

করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া মুরাদনগরে ইউনিয়ন পরিষদ সচিবপ্রদীপ চন্দ্র দেবনাথ (৩৬) এর মৃত্যু, সৎকার করলো মুরাদনগর উপজেলা যুবলীগ।

জানাযায়, কুমিল্লার মুরাদনগর উপজেলার যাত্রাপুর গ্রামে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে প্রদীপ চন্দ্র দেবনাথ (৩৬) নামের এক ইউপি সচিবের মৃত্যু হয়। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পথে তিনি মারা যান। প্রদীপ চন্দ্র দেবনাথ কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিব ছিলেন। তার বাড়ি উপজেলার যাত্রাপুর গ্রামে।

গত শুক্রবার রাত সাড়ে ৮ টায় মুরাদনগর উপজেলা রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নে সচিব প্রদীপ সূত্রধর করোনা উপসর্গ নিয়ে মারা যায়। এলাকাবাসী ও উপ‌জেলা পূজা উৎযাপন ক‌মি‌টি তথা হিন্দু সম্প্রদায়ের নিকট সৎকা‌রের সহ‌যোগীতা চাই‌লে কেউ এগিয়ে আসেনি। পরে মুরাদনগরের গণ-মানুষের প্রিয় নেতা কুমিল্লা-৩ মুরাদনগর আসনের মাননীয় সাংসদ আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ মহোদয়ের মানবিক নির্দেশনা মোতাবেক শনিবার দুপুরে মুরাদনগর উপজেলা যুবলীগ ভারপাপ্ত আহবায় মোঃ রুহুল আমিনের নেতৃত্বে ১১সদস্যের টিম, কোরআনের হাফেজ, মসজিদের ইমাম, মাওলানা ও সাংবাদিকের একটি দল করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া প্রদীপ সূত্রধরকে তার বাড়ী নিজ চিতাশাল নিয়ে সৎকার করেন।

এতে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিশেক দাস, রামচন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান আঃ লতিফ সরকার। ইউপি’র সচিব তাজুল ইসলাম, শিক্ষক আবু কাউছার ভূইয়া, আ’লীগ নেতা আঃ সালাম ভূইয়া, দাররা ইউপি সচিব নাঈম সরকার, ছাত্রলীগ নেতা রাজিব আহমেদ তুহিন ও সফিক আহমেদ ।

নিহত প্রদীপ সূত্রধর মুরাদনগর উপজেলা যাত্রাপুর গ্রামের মৃতঃ সুবাস সুত্রধর ছেলে। তার নিজ বাড়ী চিতাশালে সৎকার করা হয়েছে।

https://youtu.be/rInuqSt50k4
Youtube Video - ComillaTimes Tv

আরও পড়ুন