ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
মুরাদনগরে ব্যক্তিগত মাদ্রাসাকে ‘এতিমখানা’ দেখিয়ে সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ মুরাদনগরে ধর্মমন্ত্রীর উদ্যোগে ১০ হাজার গাছের চারা বিতরণ বাংলাদেশ যুব অধিকার পরিষদের মুরাদনগর শাখার নতুন কমিটি গঠন সহকর্মীর স্ত্রীর সঙ্গে পরকীয়া, প্রধান শিক্ষককে বাধ্যতামূলক অবসর কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, ভাগ্যক্রমে বাঁচলেন যাত্রীরা কুমিল্লায় পেট ব্যথার চিকিৎসায় দুই দফা অস্ত্রোপচার, রোগীর মৃত্যু সরকারি চিকিৎসকের দরজায় নির্দেশনাটি কে লাগিয়েছে খোঁজা হচ্ছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী কুমিল্লায় তনু হত্যা মামলা: ফের গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুরকে কারাগারে পাঠিয়েছে আদালত দাউদকান্দিতে বাঁশের ঠেকনায় টিকে আছে জরাজীর্ণ সেতু, আতঙ্কে চলাচল আজ বাঙ্গরা বাজার থানা সমিতির নির্বাচন আব্দুল মোমেন-আবির- বিল্লাল নিরঙ্কুশ জয়ের সম্ভাবনা

মুরাদনগরে উৎসবমুখর পরিবেশে বই উৎসব পালন

অনলাইন সংস্করণ
২ জানুয়ারি ২০২৩, ৫:০৯ পূর্বাহ্ণ ৪৬ বার পঠিত
মুরাদনগরে উৎসবমুখর পরিবেশে বই উৎসব পালন
  • মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
২০১০ সাল থেকে বছরের প্রথম দিন শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করে উৎসব পালন করে আসছে আওয়ামীলীগ নেতৃত্বাধীন শেখ হাসিনার সরকার।
করোনাভাইরাসের সংক্রমণের কারণে গত দুই বছর বই উৎসব হয়নি। করোনা নিয়ন্ত্রণে আসায় ২০২৩ সালে নতুন শিক্ষাবর্ষের প্রথম দিনে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মতো উৎসব করে কুমিল্লার মুরাদনগর উপজেলার পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যে পাঠ্যবই তুলে দেওয়া হয়েছে।
রোববার সকালে উৎসবমুখর কোমলমতি শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বইগুলো তুলে দেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ মনিরুজ্জামান।
সহকারি শিক্ষক অলিউর রহমানের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম, সহঃ প্রধান শিক্ষক সৈয়দ আজিজুর রহমানসহ সকল শিক্ষক— শিক্ষিকা, ছাত্র—ছাত্রী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

আরও পড়ুন